‘নাসিকে ভোট পড়েছে ৫০ শতাংশ, মক ভোটিংয়ে না আসায় ধীরগতি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ১৯:০০আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২১:৪২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। একই সঙ্গে টাঙ্গাইল-৭ উপনির্বাচন ও ৫টি পৌরসভা নির্বাচনও শান্তিপূর্ণ হয়েছে বলে তিনি দাবি করেন। ইভিএমের কারণে ভোটদানে ধীরগতি সম্পর্কে তিনি বলেন, নারায়ণগঞ্জে মক ভোটিংয়ের ব্যবস্থা করেছিলাম। কিন্তু সাড়া কম পাওয়ায় কেন্দ্রের লাইনে তাদের বুঝিয়ে দিতে হয়েছে। ওইখানে হয়তো একটু সময়ে লেগেছে।

রবিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘সব নির্বাচন এলাকায় ব্যাপক ভোটার উপস্থিতি ছিল। তিনটি নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় খুব দ্রুত ফলাফল পাওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে প্রায় ৩১ শতাংশ ভোট পড়েছে। এছাড়া যে ৫টি পৌরসভায় ভোট হয়েছে সেখানে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘ইসি তার কন্ট্রোল রুমের মাধ্যমে সব ভোট পর্যবেক্ষণ করেছে। এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেনি, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। টাঙ্গাইল-৭ আসনের নির্বাচন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ৫টি পৌরসভায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ইভিএমের কারণে ভোটদানে ধীরগতি সম্পর্কে তিনি বলেন, নারায়ণগঞ্জে মক ভোটিংয়ের ব্যবস্থা করেছিলাম। কিন্তু নারী ভোটাররা সেখানে আসেননি। যার ফলে ভোট প্রদান সম্পর্কে তাদের লাইনে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে হয়েছে। ওখানে হয়তো একটু সময়ে লেগেছে। তবে যারাই এসেছে সবার ভোট গ্রহণ করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন করে সংসদ সদস্যের প্রচার ও নারায়ণগঞ্জে তফসিল ঘোষণার পরে কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে।এসব বিষয়ে ইসিকে অবহিত করা হয়নি—ইসি কমিশনার মাহবুব তালুকদারের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এটা আসলে তালুকদার স্যার ভালো বলতে পারবেন। তবে রিটার্নিং অফিসারের কাছে যত অভিযোগ এসেছে, তিনি সবক’টি অ্যাড্রেস করেছেন।

/ইএইচএস/এমএস/এমওএফ/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
সর্বশেষ খবর
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন
নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ