সাতক্ষীরার ৩ উপজেলায় জিতলেন যারা

সাতক্ষীরা প্রতিনিধি
২১ মে ২০২৪, ২৩:০৪ আপডেট : ২১ মে ২০২৪, ২৩:০৪

সাতক্ষীরার তালা, আশাশুনি ও দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যথাক্রমে ঘোষ সনৎ কুমার, এ বি এম মোস্তাকিম ও আল ফেরদাউস আলফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাতে স্ব স্ব উপজেলা রিটার্নিং অফিস থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

বেসরকারিভাবে নির্বাচিতদের মধ্যে তালা উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার কাপ পিরিচ প্রতীক নিয়ে ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা সরদার মশিয়ার রহমান পেয়েছেন ৩২ হাজার ৬৭৮ ভোট।

এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইখতিয়ার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোস্তারী সুলতানা পুতুল নির্বাচিত হয়েছেন।

আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চিংড়ি মাছ প্রতীক নিয়ে ৩৮ হাজার ১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ডালিম পেয়েছেন ৩৭ হাজার ১৮৮ ভোট।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে সাহেব আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসলেমা খাতুন মিলি পুনরায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী আল ফেরদাউস আলফা ২৬ হাজার ৩৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান মোটরসাইকেল প্রতীকে ১৭ হাজার ১৫২ ভোট পেয়েছেন।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ও মহিলা ভাইস চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন- হাবিববুর রহমান সবুজ ও জি এম স্পর্শ।

/এফআর/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক