জবিতে হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

জবি প্রতিবেদক
১৭ জুলাই ২০২৪, ১৪:৩৮আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৮:৪৭

হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে হলের রুম থেকে নিচে নেমে এসে বিক্ষোভ করেন তারা।

মঙ্গলবার (১৭ জুলাই) উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীদের বিকাল ৪টার মধ্যে হল ত্যাগ করতে হবে। এ সিদ্ধান্তের পরই হলের সামনের অংশে থালা-বাসন, চামচ নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের।

এ সময় ছাত্রীরা প্রশাসনের সিদ্ধান্ত, মানি না, মানবো না; মানি না মানবো না, হল কারও বাপের না; হল আমাদের ঠিকানা, হল আমরা ছাড়বো নাসহ নানা স্লোগান দিতে থাকেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। হল ছাড়ার জন্য এক ধরনের বাধ্য করা হচ্ছে।

হল প্রভোস্ট দীপিকা রাণী সরকার বলেন, এ মুহূর্তে কথা বলতে পারছি না। মেয়েরা নিচে নেমে এসেছে। তারা হল ত্যাগ করতে চাচ্ছে না। বিষয়টি দেখছি।

/আরকে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম