কোটা প্রশ্নে সচিবালয়ে আইনমন্ত্রী

সরকারের সিদ্ধান্তের ব্যাপার নেই, ইস্যু এখন সর্বোচ্চ আদালতের কাছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৪, ১৫:৪৫ আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৫:৪৫

‘কোটা ইস্যুটি এখন আর সরকারের সিদ্ধান্তের ব্যাপার নেই, ইস্যু এখন সর্বোচ্চ আদালতের কাছে। সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত নেবে, সব পক্ষকে শুনে সব বিবেচনা করে আদালত সঠিক সিদ্ধান্ত দেবেন।’ 

মঙ্গলবার (৯ জুলাই) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আন্দোলনকারীদের পক্ষ থেকে এই মামলায় পক্ষভুক্তির আবেদন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি জেনেছি আপিল বিভাগের মামলায় তারা পক্ষভুক্ত হতে চায়, আবেদন করেছে। আগামীকাল শুনানি হবে। সেক্ষেত্রে মনে করছি, তারা সঠিক পথে হাঁটছে।’

আইনমন্ত্রী বলেন, ‘আমি যতদূর জেনেছি, যখন হাইকোর্ট বিভাগে এ মামলা চলে, তখন আজ যারা কোটাবিরোধী আন্দোলন করছেন, তারা তাদের বক্তব্য আদালতে পেশ করার জন্য কোনও আইনজীবী নিয়োগ করেননি, তাদের বক্তব্য সেখানে দেননি। মামলার রায় হয়ে গেছে। সেটা এখন আপিল বিভাগে। গতকাল (সোমবার) পর্যন্ত তাদের কোনও আইনজীবী ছিল না, তাদের বক্তব্য উপস্থাপনের জন্য। ঘটনা ঘটছে আদালতে, রাজপথে আন্দোলন করে, চেঁচামেচি করে, বকাবাদ্য করে নিরসন হবে না। এটা করলে একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে।’ 

সেক্ষেত্রে সঠিক জায়গা কোনটা বলতে গিয়ে আইনমন্ত্রী বলেন, ‘তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য পেশ করেন, তাহলে অবশ্যই আপিল বিভাগ সব পক্ষকেই শুনবেন এবং একটা ন্যয়বিচার করবেন। এটাই আমাদের আশা। আমার মনে হয়, সেটাই হবে। আমি মনে করি, আজ তারা ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। তারা তাদের বক্তব্য এখন আদালতে দেবেন। যেহেতু আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এখন তারা আন্দোলন তুলে নেবেন।’

/ইউআই/ইউএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৪৭
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না
আমিরাতের সঙ্গে তথ্য আদান-প্রদান ও আইনি সহায়তা জোরদারের আহ্বান আইনমন্ত্রীর 
সাবেক আইনমন্ত্রীর ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
সর্বশেষ খবর
সুতা আমদানির নিয়ম বদল: নতুন জটিলতায় পোশাক কারখানার মালিকরা 
সুতা আমদানির নিয়ম বদল: নতুন জটিলতায় পোশাক কারখানার মালিকরা 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
৪ বছরের শিশুকে ‘অপহরণের চেষ্টা’, উদ্ধার হলো যেভাবে
৪ বছরের শিশুকে ‘অপহরণের চেষ্টা’, উদ্ধার হলো যেভাবে
‘পর্যটন পুরস্কার’ পেলেন যারা
‘পর্যটন পুরস্কার’ পেলেন যারা
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি