মেট্রোরেলে ইফতার করা যাবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৪, ১৬:১৬আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৬:৫৭

শুরু হচ্ছে রোজার মাস। ইফতারের সময় অনেকে রাস্তায় থাকবেন। খাদ্যদ্রব্য পরিবহনের অনুমতি না থাকায় ইফতারের সময় মেট্রোরেলে থাকলে উপায় কী হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর উত্তর জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।   

আসন্ন রমজানে মেট্রোরেলের ভেতরে ইফতারের সময় হলে কেবল পানি দিয়ে ইফতার করার জন্য অনুমতি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেড। এক্ষেত্রে যাত্রীরা ২৫০ মিলিলিটার পানি বহন করতে পারবেন স্টেশনে।

রবিবার (১০ মার্চ) বিকালে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমটিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। তিনি জানান, ইফতারের সময় অনেক রোজাদার মেট্রোরেলে চলাচল করবেন। সে সময় তারা যেন রোজা ভাঙতে পারেন সেজন্য ২৫০ মিলিলিটার পানি বহন করতে পারবেন। তবে যাত্রীদের কাছে অনুরোধ থাকবে, তারা যেন পানির বোতলটি স্টেশনে থাকা ময়লার বক্সে ফেলেন বা সঙ্গে করে নিয়ে যান। এছাড়া পানি পান করার সময় যেন সতর্ক থাকেন, পানি নিচে পড়ে ট্রেনের ফ্লোর পিচ্ছিল বা নষ্ট না হয়।

মেট্রোরেল

এছাড়া রমজান মাসে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচিও জানিয়েছে ডিএমটিসিএল। রমজানের প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনও পরিবর্তন হবে না, তবে শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় প্রান্ত থেকে এক ঘণ্টা করে বাড়বে। শেষ ১৫ দিন উত্তরা থেকে সর্বশেষ ট্রেনটি রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেনটি রাত ৯টা ৪০ মিনিটে উত্তরার দিকে যাবে।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল অভিমুখী সর্বশেষ ট্রেনটি রাত ৮টায় এবং মতিঝিল থেকে উত্তরা অভিমুখী সর্বশেষ ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যাচ্ছে।

/জেডএ/এফএস/এমওএফ/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম