উপজেলা নির্বাচন

ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের প্রার্থিতা আপিল বিভাগে বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৪, ১১:৫৩আপডেট : ২৩ মে ২০২৪, ১১:৫৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাই শাহাদাত হোসেনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ওই উপজেলার চেয়ারম্যান প্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুলের করা আবেদন খারিজ করে বৃহস্পতিবার (২৩ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শাহাদাতের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী একরামুল হক টুটুল। অন্যদিকে গোলাম শরীফের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। 

পরে একরামুল হক টুটুল জানান, গত ১৪ মে হাইকোর্টের আদেশের পর শাহাদাত হোসেনকে ১৬ মে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিলো। প্রতীক পেয়ে তিনি প্রচারণাও চালাচ্ছেন। এর মধ্যে অপরপ্রার্থী গোলাম শরীফ আপিল বিভাগে আবেদন করেছেন। যেটি আজ খারিজ হয়ে যায়। ফলে শাহাদাত হোসেন নির্বাচন করতে পারবেন। 

গত ৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। 

যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল জানান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী শাহাদাত হোসেন হলফনামায় চারটি মামলার তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। 

পরে প্রার্থী শাহাদাত হোসেন জেলা প্রশাসকের কাছে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। সেখানে বিফল হয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। 

এরপর গত ১৪ মে শাহাদাত হোসেনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়। এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন অপর চেয়ারম্যান প্রার্থী গোলাম শরীফ।  

প্রসঙ্গত, আগামী ২৯ মে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

/বিআই/ইউএস/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম