ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে যাচ্ছেন আন্দোলনকারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৪, ১৪:০২আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৪:১৮

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বঙ্গভবন গণপদযাত্রা মিছিল জিরো পয়েন্টে জিপিওর সামনে আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছুক্ষণ সেখানে স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে পুলিশের বেরিকেড ভেঙে গুলিস্তানের দিকে রওনা দেন শিক্ষার্থীরা।

এর আগে রবিবার (১৪ জুলাই) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণপদযাত্রা শুরু করেন তারা। এই গণপদযাত্রায় অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে রাজু ভাস্কর্য-শাহবাগ-মৎস্য ভবন-হাইকোর্ট-বায়তুল মোকাররম হয়ে জিরো পয়েন্টে আসেন তারা।

বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে অবস্থানরত শিক্ষার্থীদের স্লোগান

অন্যদিকে বঙ্গভবন অভিমুখে বাহাদুর শাহ পার্কের সামনে দিয়ে, জজ কোর্ট এলাকা হয়ে রায়সাহেব বাজার মোড়, তাঁতিবাজার মোড় হয়ে জিরো পয়েন্ট মোড়ে গণপদযাত্রা নিয়ে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবি রাষ্ট্রপতি বরাবর তুলে ধরতে বঙ্গভবনের উদ্দেশে গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

আজকের এই গণপদযাত্রায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব গ্রেডে বৈষম্যমূলক ও অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা গত দুই সপ্তাহ ধরে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি নামে গত সপ্তাহ সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এই দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ১ জুলাই থেকে আন্দোলন করে আসছেন।

/কেএইচ/এবি/এনএআর/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের