কোটা আন্দোলন: সাংবাদিক ও পুলিশসহ ৫০ জন ঢামেকে চিকিৎসা নিয়েছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ জুলাই ২০২৪, ২২:১৮আপডেট : ১৭ জুলাই ২০২৪, ২২:১৮

কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর বিভিন্নস্থানে সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। সাংবাদিক, পুলিশ, শিক্ষার্থী ও পথচারীসহ ৫০ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ৫ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া জানান, কোটা সংস্কার আন্দোলন চলাকালে বুধবার (১৭ জুলাই) সকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আহতরা চিকিৎসা নিতে হাসপাতালে যান।

এর মধ্যে শনির আখড়া এলাকায় পুলিশের শটগানের গুলিতে আহত হয়ে শিশুসহ ছয় জন হাসপাতালে যান। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- সোহাগ (২৭), ফয়সাল (২৮), মাহিম আহামেদ পিয়াস (১৫), মনিরুল (২০) শিশু রোহিত মিয়া (২) ও শিশুটির বাবা কাঁচামাল ব্যাবসায়ী বাবলু ওরফে বাবু মিয়া (৪০)। শিশুটিকে কোলে নিয়ে সন্ধ্যার দিকে বাবা বাবু মিয়া রাজধানীর দনিয়া এলাকায় বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পুলিশের ছোড়া ছররা গুলিতে তারা দুই জনই আহত হন।

হাসপাতালে ভর্তি করে যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে তারা হলেন- পথচারী কাওসার (২০), শিক্ষার্থী অলিউল্লাহ (২৭), আশরাফ আলম (৩২), তানজিল (২৭) এবং গুলিবিদ্ধ ফয়সাল (২৮)।

দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন সাংবাদিক- তারেক (২৫), হাবিব (৩০), জীবন (২৫), সোলাইমান (২৬), ভাষকর ভাদুরী (৩৮), জনি রায়হান (৩৩), রতন (৪০) ও হুমায়ুন (৩৫)।

সংঘর্ষে ইটের আঘাতে আহত হয়েছেন পুলিশের এসআই ইব্রাহিম (৩২)। তিনি আজিমপুর এলাকায় রিকশায় ছিলেন।

আহত অন্যরা হলেন- কাউছার (২০), অলিউল্লাহ (২৭), নাঈম (২৪), সাইদুল (২৬), ইকবাল (৫০), সোহাগ (২৮), লিমন (১৫), মিজান (২০), ফেরদৌস (৪০), কবিতা (৪৫), নাসরিন (৪৮), রহিমা (৫০), বিজয় (২৪), রিপন (৩৯), ককটেলের আঘাত দীল আফরোজ (৩০), আব্দুল হাদি (২১), মো. মাসুদ (২১), শিক্ষার্থী তানজিল (২৭), অজানা (৩২), জাকির (২২), জহিরুল (২৬), আসাদুজ্জামান (২৩), মেহেদী হাসান (২৫), জাওয়াদ (২০), মাসুদ (২৪), আব্দুল হান্নান (২৪), আফসানা জুঁই (২৩), তানজিলা (২২), সিহাব উদ্দিন (৩০), আসিফ (২২), তাহমিদ (২৫), ভৌমিক (২৯), শাকিব (২০) ও আরিফুল (৪২)।

/এআইবি/জেইউ/আরআইজে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের