মিরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত শতাধিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৪, ১৮:৪৬আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৮:৪৬

সারা দেশে চলছে কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা মাঝে রাজপথে মেনে আসেন কোটা আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে উত্তপ্ত হয়ে উঠে পরিবেশ। চলতে থাকে দফায় দফায় সংঘর্ষ। রাজধানীর অন্যান্য এলাকার মতো মিরপুরও রয়েছে উত্তাল।

সংঘর্ষ চলাকালে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা মিরপুর ১০ নম্বরকে কেন্দ্র করে চারপাশেই চলছে সংঘর্ষ। পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এরই মধ্যে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ওপরে। শিক্ষার্থীরাও ইট-পাটকেল ছুড়ে প্রতিবাদ জানান।

সতর্ক অবস্থানে পুলিশ এই সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশও রয়েছে। আহতদের প্রসঙ্গে ডা. আজমল হোসেন হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা হোসাইন বলেন, ‘আমি দুপুর ২টা থেকে ডিউটিতে আছি। বিকাল ৫টা নাগাদ আমরা প্রায় ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থীকে চিকিৎসা দিয়েছি। আর আমার জানামতে, সকাল থেকে হিসাব করলে এই সংখ্যা শতাধিক হবে। এরমধ্যে একজন পুলিশও এসেছিলেন, তাকে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’

মিরপুর ১০ নম্বর গোল চত্বর তিনি জানান, যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের বেশিরভাগই রাবার বুলেটে আহত হয়েছেন। এছাড়া কারও চোখে আঘাতপ্রাপ্ত, কারও মাথা ফাটা, আবার বিভিন্ন জায়গায় কেটে যাওয়া রোগীরা এসেছেন। তাদের শরীরে লাঠির আঘাতও ছিল।

ডা. ফাহমিদা হোসাইন বলেন, ‘এখানে এখনও পর্যন্ত কেউ মারা যায়নি।  তবে একজনের অবস্থা সিরিয়াস, তিনি এখন আমাদের ওটিতে (অপারেশন থিয়েটার) আছেন। তার চিকিৎসা চলছে।’

ছবি: আসাদ আবেদীন জয়

/এএজে/এপিএইচ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি