সহিংসতায় গুলিবিদ্ধ আরও এক কিশোরের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৪, ১০:৩৭আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১০:৩৭

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় গুলিবিদ্ধ আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। মো. ইমন (১৭) নামে এই কিশোর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শনিবার (৩ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

কুমিল্লা মুরাদনগর উপজেলার মৃত মো. সেলিমের ছেলে ইমন। রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বড় বোন তাহমিনার সঙ্গে থাকতো। দুই ভাই, দুই বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

ইমনের বড় বোন তাহমিনা সাংবাদিকদের জানান, ইমন গুলশানের ফুটপাতে একটি হোটেলে কাজ করতো। গত ১৯ জুলাই সকালে বাসা থেকে কর্মস্থল যাওয়ার পথে নতুন বাজার এলাকায় সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়। গুলি তার পেটের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। গুরুতর অবস্থায় আশপাশের লোকজন তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যায় সে।

বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য ওই কিশোরের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/জেইউ/আরকে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি