সরকারকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগের আহ্বান গণতন্ত্র মঞ্চের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৪, ১৫:৫৫আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১৫:৫৫

জনগণের জানমালের বিপুল ক্ষয়ক্ষতির দায়দায়িত্ব নিয়ে সরকারকে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

সোমবার (২৯ জুলাই) রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের  কার্যালয়ে অনুষ্ঠিত মঞ্চের সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সাইফুল হক।

মঞ্চের নেতারা বলেন, ‘ব্লক রেইডের আওতায় আন্দোলনকারী ছাত্র-জনতা এবং রাজনৈতিক প্রতিপক্ষদের জীবনের ওপর রাষ্ট্রীয় বাহিনীর চলমান অভিযান বন্ধ করতে হবে। আজকেই আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে আলোচনায় বসে তাদের ৯ দফার বাস্তবায়ন করতে হবে।’

লিখিত বক্তব্যে সাইফুল হক বলেন, ‘গণতন্ত্র মঞ্চ মনে করে যে, এই আন্দোলন কোটা সংস্কারকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন হিসেবে তৈরি হলেও, জনগণের বিপুল অংশগ্রহণে তা ছাত্র-জনতার অভ্যুত্থানে রূপ নেয়। এই পরিপ্রেক্ষিতে গণতন্ত্র মঞ্চ সরকারকে জনগণের জানমালের এই বিপুল ক্ষয়ক্ষতির দায়দায়িত্ব নিয়ে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করার আহ্বান জানায়।’

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদউদ্দীন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার এবং ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিম।

সরকারকে জনঅনুভূতির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে ছয়টি দাবি পূরণ করার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য— দ্রুত কারফিউ প্রত্যাহার, ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি চালু, জাতিসংঘের তত্ত্বাবধানে ছাত্র-জনতাকে হত্যাকাণ্ডসহ সমগ্র ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত, অপরাধীদের চিহ্নিত ও তাদের আইনানুগ শাস্তি নিশ্চিত ইত্যাদি।

/এসটিএস/এপিএইচ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক সন্ত্রাস: সাইফুল হক
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের