হাসপাতাল থেকে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বি চৌধুরীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৪, ১৫:২৮ আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৫:২৮

সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেছেন, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমাদের সন্তানদের গুলি করে হত্যা করা একটি ক্ষমাহীন অপরাধ এবং কোনও রাজনৈতিক দোহাই দিয়ে এটাকে গ্রহণযোগ্য করার কোনও সুযোগ নেই। একইসঙ্গে তিনি সবার প্রতি শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

ঢাকার উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। শনিবার (৩ আগস্ট) দুপুরে  প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ কথা জানান।

হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৩ জুলাই থেকে তিনি হাসপাতালে ভর্তি।

বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী আরও বলেন, ‘এ কথা বিশ্বাস করতে কষ্ট হয় যে, আমাদের নিজেদের দেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদেরই সন্তানদের বুক লক্ষ্য করে গুলি ছুড়ছে, শত শত ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণকে হত্যা করেছে।’ এমনকি ছোট শিশুরাও এই নৃশংস হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি। হাজার হাজার ছাত্র-জনতাকে গ্রেফতার করা হয়েছে এবং এই নির্যাতন এখনো চলমান।’

তিনি বলেন, ‘একজন চিকিৎসক হিসেবে দেশের সব চিকিৎসকদের সর্বধরনের চিকিৎসাসেবা নিয়ে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। যেকোনও মূল্যে এবং যেকোনও ত্যাগের বিনিময়ে আমাদের সন্তানদের বাঁচাতে হবে।’

বি. চৌধুরী বলেন,‘আমি আবারও সরকারকে মনে করিয়ে দিতে চাই, রাজনীতি, দল, সরকার বা ক্ষমতা কোনও কিছুই আমাদের সন্তানদের জীবনের থেকে অধিক মূল্যবান নয়। ক্ষমতা প্রদর্শন নয় বরং দায়িত্ববোধের পরিচয় দিয়ে ছাত্রদের সব দাবি নিঃশর্তভাবে মেনে নিয়ে শান্তি প্রতিষ্ঠা করুন এবং সব হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে বিচার সুনিশ্চিত করুন।’

 

/এসটিএস/ এপিএইচ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৪৭
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
জুলাই-নেতাদের যত বিভাজন, নেপথ্যে কী
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
সর্বশেষ খবর
প্রাথমিক শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে ইউনিসেফের সহযোগিতার আশ্বাস
প্রাথমিক শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে ইউনিসেফের সহযোগিতার আশ্বাস
এবার মোহাম্মদপুরে অফিসে হামলা-ভাঙচুর চালিয়ে জায়গা দখলের অভিযোগ
এবার মোহাম্মদপুরে অফিসে হামলা-ভাঙচুর চালিয়ে জায়গা দখলের অভিযোগ
জুলাইয়ের ধাক্কা সামলে আগস্টে যুক্তরাজ্যে পোশাক রফতানি বাড়লো
জুলাইয়ের ধাক্কা সামলে আগস্টে যুক্তরাজ্যে পোশাক রফতানি বাড়লো
মানুষ-হাতির নিরাপদ সহাবস্থানে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
মানুষ-হাতির নিরাপদ সহাবস্থানে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?