শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে নারী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ আগস্ট ২০২৪, ১৯:৫৩আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৯:৫৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শিক্ষার্থী হত্যার বিচার দাবি করে চট্টগ্রামে সমাবেশ করেছেন নারীরা। শুক্রবার (২ আগস্ট) বিকাল ৪টায় নগরীর জামালখান এলাকায় প্রেসক্লাবের সামনে ‘প্রতিবাদী নারী সমাজ’ এ সমাবেশ করে।

সমাবেশে অংশ নিয়ে খাতিজা বেগম নামে একজন বলেন, ‘আমাদের ছেলেরা আজ নিরাপত্তাহীন। যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু সরকার দাবি না মেনে তাদের ওপর গুলি করে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাইতে মাঠে নেমেছি।’

নুরুন নাহার নামে অপর একজন বলেন, ‘শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের গুলি, হত্যা, হামলা, গণগ্রেফতার ও সন্তান হত্যার বিচার দাবিতে আজ আমরা মায়েরা রাজপথে এসেছি। আমাদের সন্তানরা রাজপথে এখন একা নয়, আমরাও তাদের সঙ্গে আছি।’

এ সমাবেশে শিক্ষিকা, গৃহিণী, ব্যাংকার, শিল্পী, ছাত্রী, নাট্যকর্মীসহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নারী অংশ নেন। বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ নারী সমাবেশ চলে সাড়ে ৫টা পর্যন্ত। এ সময় সড়কের এক অংশে যানবাহন চলাচল বন্ধ ছিল।

এর আগে জুমার নামাজ শেষে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল বের করা হয়। মিছিলটি আন্দরকিল্লা থেকে শুরু করে নিউ মার্কেট তিন পুলের মাথায় গিয়ে সমাপ্তি ঘটে।

/এমএএ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে