ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

ভোলা প্রতিনিধি
২১ মে ২০২৪, ১৫:৩৭আপডেট : ২১ মে ২০২৪, ১৫:৩৭

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আজ মঙ্গলবার ভোলা সদর উপজেলায় ভোট হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও বেলা ১১টার দিকে শিবপুর ইউনিয়নের রতনপুর মাধ্যমিক বিদ্যালয় ও রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় ভোটারদের দৌড়াদৌড়িতে অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্স ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মোতাহার হোসেন জানান, কেন্দ্র কম্পাউন্ডের মধ্যে কিছু হয়নি। ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। দুপুর ১টা পর্যন্ত ৩১ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। ভোলা সদর উপজেলায় ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে।

ভোলায় ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের পর আতঙ্ক তৈরি হয় ভোটারদের মধ্যে (ছবি: প্রতিনিধি)

নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ইউনুছ অভিযোগ করেন, প্রতিপক্ষ আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোসারেফ হোসেনের লোকজন কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়েছে। কোথাও তার ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে। এ ব্যাপারে মোশারেফ হোসেন অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

রিটার্নিং অফিসার মো. জাহিদ হোসাইন জানান সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট হচ্ছে। কোথাও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফএস/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের