বিএম ডিপোর রফতানিকারক-কনটেইনারের তালিকা নিয়েছে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুন ২০২২, ২৩:০২আপডেট : ০৯ জুন ২০২২, ২৩:০২

সীতাকুণ্ডে আগুনে পুড়ে যাওয়া বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি। বৃহস্পতিবার (৯ জুন) বিকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে, কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলমের কার্যালয়ে কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা ও কর্মপরিকল্পনা করা হয়।

পরিদর্শনকালে কমিটির আহ্বায়ক বদিউল আলম বলেন, ‘তদন্ত কমিটি ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য রেকর্ড করেছে। আগুনের সূত্রপাত কোথায় থেকে শুরু হয়েছে তা বের করার চেষ্টা করা হচ্ছে। কেমিক্যাল ও গার্মেন্টসহ অন্যান্য পণ্যবাহী কনটেইনারের তালিকা, রফতানিকারকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগসহ বিভিন্ন বিশেষজ্ঞদের মতামতও সংগ্রহ করা হবে। বিএম কনটেইনার ডিপোর কর্তৃপক্ষকে বেশ কিছু কাগজপত্র সরবরাহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলো যাচাই-বাচাই করে দেখা হবে।’

এ সময় কমিটির অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সিপার (সীতাকুণ্ড সার্কেল) মো. আশরাফুল করিম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহাদাত হোসেন, চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী এবং  কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাত।

/এফআর/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ২৩:০২
বিএম ডিপোর রফতানিকারক-কনটেইনারের তালিকা নিয়েছে তদন্ত কমিটি
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
দুই বাসের সংঘর্ষে নিহত ৯, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি
৪৪ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডের’ অভিযোগ তদন্তে কমিটি গঠন
এপস্টেইন ইস্যুতে প্রকাশ্য তদন্তের কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ