জানাজা হলো গাউসুলের, মরদেহ যাচ্ছে বাড়ি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২২, ১৯:৩৬ আপডেট : ১২ জুন ২০২২, ২০:২১

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপো বিস্ফোরণে মৃত্যুবরণ করা ফায়ার ফাইটার গাউসুল আজমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুন) বিকাল ৩টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে তার জানাজা হয়েছে।

জানাজা শেষে সাতক্ষীরার মাগুরার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তার মরদেহ। সেখানেই দাফন করা হবে গাউছুলকে।

জানাজায় ফায়ার সার্ভিস অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন, উপসচিব জাহিদুল ইসলাম, মরহুমের পরিবারের সদস্যগণ এবং ফায়ার সার্ভিসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার সন্ধ্যায় জানানো হয়, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন নেভানোর সময় কেমিক্যাল বিম্ফোরণে গুরুতর আহত সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ারফাইটার গাউসুল আজম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানাজায় উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস অধিদফতরের মহাপরিচালক গাউসুল আজমের কফিনে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি গাউসুল আজমের উদ্দেশে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন পর্বে অংশ নেন।

শ্রদ্ধা জ্ঞাপন শেষে সকলকে শহিদ ফায়ারফাইটার গাউসুল আজমের জীবনবৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। এরপর মরহুমের পরিবারের পক্ষ থেকে তার ভগ্নিপতি মিজানুর রহমান সংক্ষেপে বক্তব্য দেন এবং পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেন।

জানাজা শেষে অগ্নিদুর্ঘটনায় শাহাদত বরণকারী ১০ ফায়ারফাইটারসহ নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

গাউসুল আজম ২০১৮ সালের ১৫ নভেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে অগ্নিসেনা হিসেবে যোগদান করেন। সবশেষ তিনি সীতাকুণ্ড ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। ৫ মাসের একটি পুত্র সন্তান রয়েছে গাউসুলের।

/আরটি/এফএ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১২ জুন ২০২২, ১৯:৩৬
জানাজা হলো গাউসুলের, মরদেহ যাচ্ছে বাড়ি
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার
বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত