সীতাকুণ্ডে আগুন: মিললো আরও এক দেহাবশেষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জুলাই ২০২২, ১৭:৩২আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৭:৩২

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আরও একটি দেহাবশেষ (মাথার খুলি ও হাড়গোড়) উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে ডিপোর একটি শেডের ধ্বংসস্তূপ থেকে ওই দেহাবশেষ উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে বিএম কনটেইনার ডিপোর টিনশেড পরিষ্কার করার সময় ধ্বংসস্তূপ থেকে একটি মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়। এটি সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার করা দেহাবশেষের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডি ল্যাবে পাঠানো হবে।’

তিনি আরও জানান, বিএম কনটেইনার ডিপো থেকে এ পর্যন্ত মোট ৫১টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে ২৯টি লাশের পরিচয় শনাক্ত হওয়ার পর সেগুলো স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে। এখনও ২২ লাশের পরিচয় শনাক্ত হয়নি। সেগুলোর ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা করছেন স্বজনরা।

/এমএএ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
০৬ জুলাই ২০২২, ১৭:৩২
সীতাকুণ্ডে আগুন: মিললো আরও এক দেহাবশেষ
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ