বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপে মিললো মানুষের হাড় 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৩ জুন ২০২২, ১৭:৫৬আপডেট : ১৩ জুন ২০২২, ১৭:৫৬

সীতাকুণ্ডে আগুনে পোড়া বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপে মানুষের হাড় পাওয়া গেছে। সোমবার (১৩ জুন) বিকাল ৩টায় ডিপোর ধ্বংসস্তূপ থেকে এসব হাড় উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বাংলা ট্রিবিউনকে জানান, ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালানোর সময় একটি পিলারের নিচে চাপা পড়া অবস্থায় এসব হাড় উদ্ধার করা হয়। হাড়গুলোর সুরতহালের জন্য পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সোমবার সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে মানুষের বেশ কিছু হাড় উদ্ধার করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে এগুলো চমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

প্রসঙ্গত, ৪ জুন (শনিবার) রাত সাড়ে ৮টায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এরপর রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৮ জন। এর মধ্যে ১০ জন ফায়ার সার্ভিস কর্মী। আহত হয়েছেন দুই শতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ৪৮ জনের মধ্যে ১৮টি লাশের পরিচয় শনাক্ত হয়নি। লাশের দাবিতে নমুনা দিয়েছেন স্বজনরা। 

ঘটনার চার দিন পর মঙ্গলবার (৭ জুন) রাতে মামলা করে পুলিশ। এতে আট জনের নাম উল্লেখ করা হয়। তারা সবাই বিএম কনটেইনার ডিপোর কর্মকর্তা। এ ঘটনায় ছয়টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

/এফআর/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১৩ জুন ২০২২, ১৭:৫৬
বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপে মিললো মানুষের হাড় 
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ