সীতাকুণ্ডে আগুন: তদন্তে একমাস লাগার কারণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জুলাই ২০২২, ০৫:২৬আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৫:২৬

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় গঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের তদন্ত কমিটি বুধবার (৬ জুলাই) প্রতিবেদন জমা দিয়েছেন। অগ্নিকাণ্ডের পরদিন (৪ জুন) এ কমিটি গঠনের কথা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. মিজানুর রহমানকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। পরে এ কমিটিতে আরও চার জনকে অন্তর্ভুক্ত করা হয়। পাঁচ কার্যদিবসের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়। অথচ প্রতিবেদন দেওয়া হয়েছে একমাস পর।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৫ জুন এ তদন্ত কমিটি গঠনের আদেশ হয়েছিল। আজ ৬ জুলাই আমরা প্রতিবেদন পেশ করেছি। এতে এক মাস সময় লেগেছে প্রতিবেদন তৈরি করতে। তিন বার সময় বাড়ানো হয়েছে। ১৯ পৃষ্ঠার মূল প্রতিবেদনসহ আড়াইশ পৃষ্ঠার এ প্রতিবেদনে অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে। প্রতিবেদন তৈরিতে বন্দর, কাস্টমস, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদফতর, পরিবেশ অধিদফতর, শ্রম অধিদফতর ও নৌপরিবহন অধিদফতরের প্রতিবেদন নেওয়া হয়।

তিনি আরও বলেন, কমিটিতে আমরা যারা ছিলাম। সকলেই নিজ নিজ দাফতরিক অফিস সামলিয়ে তদন্ত কাজ এগিয়ে নিয়েছি। এ তদন্তের জন্য পৃথকভাবে আমরা কেউ ছুটি নেইনি। বিএম কনটেইনার ডিপো থেকে বিভিন্ন কেমিক্যালের ১৭টি নমুনা সংগ্রহ করা হয়। সেগুলো সিআইডি সদর দফতরে, পরিবেশ অধিদফতর চট্টগ্রাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা করা হয়। সেগুলোর প্রতিবেদন পেতেও সময় লাগে। এ কারণে প্রতিবেদন পেশ করতে কিছুটা দেরি হয়েছে।

তদন্ত কমিটির সদস্য চট্টগ্রামের বিস্ফোরক পরিদর্শক তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, যতগুলো তদন্ত কমিটি হয়েছে এরমধ্যে উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে এটি। তদন্ত প্রতিবেদন তথ্যবহুল ও সমৃদ্ধ করতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নেওয়া হয়েছে। মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যে এ কমিটির রিপোর্ট দেওয়া কখনও সম্ভব নয়।

কমিটি তদন্ত চলাকালে অনেকের সঙ্গে কথা বলেছে উল্লেখ করে তিনি বলেন, প্রায় ২৪ জন লোকের বক্তব্য এ প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। সীতাকুণ্ডের বিএম ডিপোর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাসায়নিক উৎপাদনের কারখানা হাটহাজারীর আল রাজি কেমিক্যাল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থল বিএম ডিপো থেকে অনেকগুলো নমুনা সংগ্রহ করা হয়েছে। সঠিক রিপোর্টের জন্য নমুনাগুলো সিআইডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পরিবেশ অধিদফতরসহ তিনটি পৃথক ল্যাবে পাঠানো হয়েছে। এগুলোর রিপোর্ট পেতে সময় লেগেছে। বাড়তি সময় নেওয়া হলেও এ তদন্ত প্রতিবেদন সমৃদ্ধ হয়েছে বলে আমি মনে করি।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলার পরিচালক মুফিদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে কাজ অনেক। এ প্রতিবেদনে অনেকগুলো লোকের বক্তব্য রেকর্ড করা হয়েছে। অনেকগুলো নমুনা সংগ্রহ করে তা রিপোর্টের জন্য অপেক্ষা করতে হয়েছে। এ কারণে নির্ধারিত সময়ের চেয়ে বাড়তি সময় লেগেছে।’

সময় বেশি লাগলেও প্রতিবেদনে অনেক কিছুই উঠে এসেছে বলে মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেসরকারি কনটেইনার ডিপো কিংবা অফডক পরিচালনায় কী কী সমস্যা আছে, তাও উঠে এসেছে প্রতিবেদনে। এতকিছু এক সঙ্গে তুলে ধরতে গিয়ে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বেশি সময় নিতে হয়েছিল।’ 

এই কর্মকর্তা বলেন, ‘যতজন নিহত হয়েছেন, এরমধ্যে বিএম কনটেইনার ডিপো অপারেশনে সরাসরি জড়িত এমন ১৬ জন কর্মকর্তা-কর্মচারীও আছেন। প্রতিবেদনে যে ২৪ জনের বক্তব্য রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সরাসরি প্রত্যক্ষদর্শী বিএম কনটেইনার ডিপোর পাঁচজন কর্মকর্তা, কর্মচারীও আছেন। এমনকি বিএম কনটেইনার ডিপোর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান ও পরিচালক মুজিবুর রহমানের বক্তব্যও নিয়েছে কমিটি। 

/ইউএস/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
০৭ জুলাই ২০২২, ০৫:২৬
সীতাকুণ্ডে আগুন: তদন্তে একমাস লাগার কারণ
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
আবারও গ্রেফতার রিজেন্টের সেই সাহেদ 
আবারও গ্রেফতার রিজেন্টের সেই সাহেদ 
সংখ্যায় মেসি এগিয়ে, তবু গোল্ডেন বল কেন রদ্রির?
সংখ্যায় মেসি এগিয়ে, তবু গোল্ডেন বল কেন রদ্রির?
শুধু ভাতা নয়, উন্নয়নের খাতায়ও রাখতে হবে প্রতিবন্ধী ব্যক্তিদের 
শুধু ভাতা নয়, উন্নয়নের খাতায়ও রাখতে হবে প্রতিবন্ধী ব্যক্তিদের 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার