কয়েকজনের অবস্থা ‘বেশ ভালো’, এখনই ছাড়পত্র নয়: ডা. সামন্ত লাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২২, ১৭:০৫ আপডেট : ১২ জুন ২০২২, ১৮:১৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ২০ জনের চিকিৎসা চলছে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে দুই জন এখনও ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এবং বাকিরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছেন।

রবিবার (১২ জুন) দুপুরে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক বলেন, এখানে চিকিৎসাধীন রোগীদের সবারই অবস্থা মোটামুটি ভালোর দিকে। কয়েকজনের অবস্থা বেশ ভালো। তবে এই মুহূর্তে কাউকে ছাড়পত্র দেওয়ার চিন্তা করছি না। কারণ, তাদের ফলোআপ করতে হবে। ছাড়া পেলেই ঢাকা থেকে চট্টগ্রামে চলে যাবেন, তাতে ফলোআপ চিকিৎসা ব্যাহত হবে।

তিনি আরও বলেন, সব চিকিৎসা সম্পন্ন এবং পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনও রোগীকে ছাড়পত্র দেওয়া যাবে না। সরকারও বিষয়টিতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, সেই সিদ্ধান্ত মাফিক সবকিছু চলবে। তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে, আগুনের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী গাউছুল আজম (২৬) চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১২ জুন) ভোর ৩টার দিকে বার্ন ইনস্টিটিউটে মারা যান। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শ্বাসনালি পোড়াসহ গাউছুল আজমের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয় ওই ঘটনায়।

প্রসঙ্গত, গত ৪ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার বেসরকারি বিএম কনটেইনার ডিপোটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণের সময় বিস্ফোরণ ঘটলে আহত হন ফায়ার সার্ভিস কর্মীসহ ২ শতাধিক মানুষ। এ ঘটনায় গাউসুল আজমসহ এখন পর্যন্ত ১০ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হলো। আর সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭-এ।

/এমআরএস/এমএস/এমওএফ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১২ জুন ২০২২, ১৭:০৫
কয়েকজনের অবস্থা ‘বেশ ভালো’, এখনই ছাড়পত্র নয়: ডা. সামন্ত লাল
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার
বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত