ফায়ারম্যান নিপনের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলো লেকার্স স্কুল

রাঙামাটি প্রতিনিধি
০৯ জুন ২০২২, ১৭:২৬আপডেট : ০৯ জুন ২০২২, ১৭:২৬

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন নেভাতে গিয়ে মারা যাওয়া ফায়ার ফাইটার নিপন চাকমার মেয়ে উন্নতি চাকমার পড়াশোনার দায়িত্ব নিলো রাঙামাটির লেকার্স স্কুল অ্যান্ড কলেজ। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই বিষয়ে একটি অঙ্গীকারনামা তুলে দেওয়া হয় উন্নতি চাকমা ও তার মায়ের হাতে।

উন্নতি চাকমা সেনাবাহিনী পরিচালিত রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার হাতে অঙ্গীকারনামা তুলে দেন বিদ্যালয়ের সভাপতি ও সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ।

নিপন চাকমার স্ত্রী সুমনা চাকমা কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘উন্নতির বাবার মৃত্যুর পর যখন আমি চারদিকে অন্ধকার দেখছিলাম, তখন স্কুল কর্তৃপক্ষ মেয়ের লেখাপড়ার ভার নিয়েছে। এর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ বলেন, ‘উন্নতির যে ক্ষতি তা পূরণ করা মতো নয়। আমরা তার স্কুল শিক্ষার যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেছি। এটা আমাদের ছোট্ট প্রয়াস।’

জানা গেছে, নিপন চাকমা ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনে লিডার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাঙামাটির কলেজ গেট এলাকার মন্ত্রীপাড়ার বাসিন্দা। সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুনের খবরে সেখানে চলে যান তিনি। আগুন নেভাতে গিয়ে প্রাণ হারান। ঘুম থেকে উঠে স্বামীর মৃত্যুর খবর পান সুমনা চাকমা। সোমবার (৬ জুন) সকালে তার লাশ নিজ জেলায় নেওয়া হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে বিভাগীয় শ্রদ্ধা। এরপর বাড়িতে নেওয়া হয় লাশ। সেদিন দুপুরে দাহক্রিয়া সম্পন্ন হয়েছে। নিপন চাকমার দুই মেয়ে। বড় মেয়ের প্রগতি চাকমা। উন্নতি চাকমা মারা এই ফায়ার ফাইটারের ছোট মেয়ে।

/এফআর/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৭:২৬
ফায়ারম্যান নিপনের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলো লেকার্স স্কুল
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
আবারও গ্রেফতার রিজেন্টের সেই সাহেদ 
আবারও গ্রেফতার রিজেন্টের সেই সাহেদ 
সংখ্যায় মেসি এগিয়ে, তবু গোল্ডেন বল কেন রদ্রির?
সংখ্যায় মেসি এগিয়ে, তবু গোল্ডেন বল কেন রদ্রির?
শুধু ভাতা নয়, উন্নয়নের খাতায়ও রাখতে হবে প্রতিবন্ধী ব্যক্তিদের 
শুধু ভাতা নয়, উন্নয়নের খাতায়ও রাখতে হবে প্রতিবন্ধী ব্যক্তিদের 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার