পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ফায়ারকর্মী গাউছুল

যশোর প্রতিনিধি
১৩ জুন ২০২২, ১০:০২আপডেট : ১৩ জুন ২০২২, ১১:১৩

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোয় বিস্ফোরণে দগ্ধের আট দিন পর মৃত ফায়ার সার্ভিস কর্মী গাউছুল আজমের (২৬) দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১২ জুন) রাত ১২টায় যশোরের মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

সোমবার (১৩ জুন) সকালে গাউছুল আজমের ভগ্নিপতি মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। এর আগে রবিবার ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গাউছুল মারা যান। তিনি খাটুয়াডাঙ্গা গ্রামের আজগর আলীর ছেলে। 

মিজানুর রহমান জানান, ঢাকায় ফায়ার সার্ভিসের সদর দফতরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রবিবার বিকাল ৪টায় মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত ১১টায় মরদেহবাহী গাড়ি মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে পৌঁছায়। এরপর খাটুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে ১২টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন: জ্ঞান হারাচ্ছেন ফায়ারকর্মী গাউসুলের মা, স্ত্রী নির্বাক

জানাজা শেষে গাউছুল আজমের কফিনে গার্ড অব অনার প্রদান করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (খুলনা) মো. সালাহউদ্দিন, সহকারী পরিচালক (যশোর) মনোরঞ্জন সরকার, মণিরামপুরের স্টেশন অফিসার প্রণব বিশ্বাস প্রমুখ।

প্রসঙ্গত, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এরপর রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৮ জন। এর মধ্যে ১০ জন ফায়ার সার্ভিস কর্মী। আহত হয়েছেন দুই শতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ৪৮ জনের মধ্যে ১৮টি লাশের পরিচয় শনাক্ত হয়নি। তাদের লাশের দাবিতে নমুনা দিয়েছেন স্বজনরা। 

/এসএইচ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১৩ জুন ২০২২, ১০:০২
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ফায়ারকর্মী গাউছুল
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
দুর্ঘটনার পর ট্রাকে আটকে ছিলেন চালক, ‘৯৯৯’-এ ফোনে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ