সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ২১ জন, একজনের অবস্থা গুরুতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২২, ১৬:০১ আপডেট : ১১ জুন ২০২২, ১৬:১৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ২১ জন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে তিন জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন, যাদের একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে।

শনিবার (১১ জুন) দুপুর পৌনে ২টায় বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। এ সময় রোগীদের শারীরিক অবস্থা ‘সার্বিকভাবে দিনদিন উন্নতির দিকে যাচ্ছে’ বলেও উল্লেখ করেন তিনি।

ডা. সামন্ত লাল সেন জানান, শুক্রবার পর্যন্ত তার প্রতিষ্ঠানে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২০। শনিবার সকালে নতুন করে একজন ভর্তি হয়েছেন। এখানে চিকিৎসাধীন রোগীর মধ্যে তিন জন আইসিইউতে এবং বাকিরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছেন।

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা ‘মোটামুটি স্থিতিশীল’ জানিয়ে তিনি বলেন, ‘একজন ছাড়া বাকি রোগীদের অবস্থা স্থিতিশীল। এখনও পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাবে না, তবে শিগগিরই তারা সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশাবাদী।’

/এমআরএস/ইউএস/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১১ জুন ২০২২, ১৬:০১
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ২১ জন, একজনের অবস্থা গুরুতর
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
এক ভবনের ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার চেষ্টা, নিচে পড়ে শিশুর মৃত্যু
ঢামে‌কে মরদেহ ফেলে পালালেন দুই ব্যক্তি
ভবনের বেলকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সৌদিগামী ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫,৪১৮ জন যাত্রী
সৌদিগামী ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫,৪১৮ জন যাত্রী
৪৭৯ রানের লক্ষ্য দেওয়ার পর এবাদত-হাসানের আঘাত 
৪৭৯ রানের লক্ষ্য দেওয়ার পর এবাদত-হাসানের আঘাত 
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ