বিএম কনটেইনার ডিপোর সিসিটিভির মেশিন সিআইডির হেফাজতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জুন ২০২২, ২০:১০আপডেট : ১১ জুন ২০২২, ২০:২১

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। সংস্থাটি ডিপো এলাকায় লাগানো ১১৮টি সিসি টিভি ক্যামেরার সাতটি ডিজিটাল ভিডিও রেকর্ডিং (ডিভিআর) মেশিন খুলে নিয়েছে। শনিবার (১১ জুন) দুপুরে সিআইডি পরিদর্শক মোহাম্মদ শরীফের নেতৃত্বে এসব ডিভিআর মেশিন জব্দ করে হেফাজতে নেয় সিআইডি।

সংশ্লিষ্টরা জানান, শনিবার চার সদস্যের সিআইডি টিম বিএম কনটেইনার এলাকা পরিদর্শন করে। সে সময় ডিপোর ভেতর আইটি কক্ষ থেকে সাতটি ডিভিআর মেশিন জব্দ করা হয়।

সিআইডি পরিদর্শক মোহাম্মদ শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইটি কক্ষ থেকে ডিপোর ১১৮টি সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হতো। এসব সিসিটিভির ডাটা সংরক্ষণ করা হতো সাতটি ডিভিআর মেশিনে। বিস্ফোরণে আইটি কক্ষটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও ডিভিআর মেশিনগুলো হেফাজতে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো এগুলো থেকে কিছু বের করা যায় কিনা।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলা তদন্ত করছে থানা পুলিশ। সিআইডি এ মামলার ব্যাপারে পুলিশকে সহযোগিতা করছে। দুপুরে ডিপোর আইটি কক্ষ থেকে সিসিটিভির ডিভিআর মেশিন জব্দ করা হয়েছে। সেগুলো থানায় আছে। এসব মেশিন সম্পূর্ণ পুড়ে গেছে। তারপরও কোনও তথ্য থেকে যায় কিনা এ জন্য সেগুলো জব্দ করা হয়েছে।’

/এমএএ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১১ জুন ২০২২, ২০:১০
বিএম কনটেইনার ডিপোর সিসিটিভির মেশিন সিআইডির হেফাজতে
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ