হাইড্রোজেন পার-অক্সাইড থেকেই সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড-বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জুলাই ২০২২, ২৩:৩৬আপডেট : ০৬ জুলাই ২০২২, ২৩:৩৬

হাইড্রোজেন পার-অক্সাইড থেকেই সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন ও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনটাই উঠে এসেছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে। বুধবার (৬ জুলাই) বিকালে বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের কাছে এ প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির সদস্যরা।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডিপোটিতে যেসব হাইড্রোজেন পার-অক্সাইড রাখা হয়েছিল তাতে ইউএন (জাতিসংঘ) সনদ ছিল না। এমনকি ডিপোতে হাইড্রোজেন পার-অক্সাইড ভর্তি ২৬টি কনটেইনার ৪০ দিন ধরে পড়েছিল। এগুলো চার দফা শিপমেন্ট পিছিয়ে ছিল শিপিংলাইন প্রতিষ্ঠান। বেশি দিন ডিপোতে হাইড্রোজেন পার-অক্সাইড পড়ে থাকার কারণেও এ ধরনের দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেন আগুন লেগেছে তা এককথায় বলে শেষ করা যাবে না। আগুন লাগার কারণ আমরা বিস্তারিত তুলে ধরেছি। তবে আগুন লাগার মূল কারণ হাইড্রোজেন পার-অক্সাইড। হাইড্রোজেন পার-অক্সাইড বাস্তবে নিরীহ রাসায়নিক নয়। এটি নিজে জ্বলে এবং জ্বালায়। অত্যাধিক তাপে হাইড্রোজেন পার-অক্সাইড অনেক বেশি বিপজ্জনক হয়ে ওঠে। বিএম ডিপোর ক্ষেত্রেও এমনটাই হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর দুর্ঘটনার কারণ, দায়-দায়িত্ব নির্ধারণ এবং এ থেকে উত্তরণে সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। আমরা এসব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করেছি। আমরা প্রতিবেদনে তুলে ধরেছি, দুর্ঘটনার কারণ এবং করণীয়। পাশাপাশি ২০টি সুপারিশ করেছি। যাতে আগামীতে এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা এড়ানো যায়।’

বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেন, ‘সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’

গত ৪ জুন রাতে বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক। ঘটনার পরদিন ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও এক মাস পর প্রতিবেদন জমা দেয়। 

/এএম/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
০৬ জুলাই ২০২২, ২৩:৩৬
হাইড্রোজেন পার-অক্সাইড থেকেই সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড-বিস্ফোরণ
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
একীভূত ৫ ব্যাংকের অনিয়ম তদন্তে ফরেনসিক অডিট চলছে: অর্থমন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের হলে ঝুলছে সাদাকালো পতাকা, ৪ শিক্ষার্থীকে শোকজ
এক কোটি টাকার ওষুধ কিনে ৪ কোটি উত্তোলন, তদন্তে কমিটি
সর্বশেষ খবর
আবারও গ্রেফতার রিজেন্টের সেই সাহেদ 
আবারও গ্রেফতার রিজেন্টের সেই সাহেদ 
সংখ্যায় মেসি এগিয়ে, তবু গোল্ডেন বল কেন রদ্রির?
সংখ্যায় মেসি এগিয়ে, তবু গোল্ডেন বল কেন রদ্রির?
শুধু ভাতা নয়, উন্নয়নের খাতায়ও রাখতে হবে প্রতিবন্ধী ব্যক্তিদের 
শুধু ভাতা নয়, উন্নয়নের খাতায়ও রাখতে হবে প্রতিবন্ধী ব্যক্তিদের 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার