৩০ শ্রমিককে উদ্ধারকারী চা-দোকানিকে পুরস্কার দিলো পুলিশ

রফিকুল ইসলাম, সীতাকুণ্ড
০৮ জুন ২০২২, ২২:৫৬ আপডেট : ০৮ জুন ২০২২, ২২:৫৬

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন বাজি রেখে ৩০ শ্রমিককে উদ্ধারকারী মো. হানিফকে পুরস্কৃত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

বুধবার বিকালে সিএমপি কমিশনারের কার্যালয়ে হানিফের হাতে পুরস্কার তুলে দেন কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

পুরস্কার পাওয়ার পর মো. হানিফ বলেন, ‌‘পুলিশের পক্ষ থেকে আমাকে পুরস্কৃত করায় খুশি হয়েছি। তবে পুরস্কারের আশায় উদ্ধারকাজে অংশ নিইনি। আমি সেদিন তাদের বিপদে পাশে দাঁড়িয়েছি। পুলিশ কমিশনার আমাকে সাহসী আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়েছেন। এতে আমি অনেক খুশি।’ 

হানিফকে পুরস্কার দেওয়ার সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন ও সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. ইয়াকুব।

এস এম আল মামুন বলেন, ‘৩০ জন আহত শ্রমিককে উদ্ধারের খবর দেখে খুশি হয়েছেন সিএমপি কমিশনার। এটি অনুকরণীয় দৃষ্টান্ত। এমন বিপদে যে মানবিকতা ও সাহসিকতা দেখিয়েছেন হানিফ, সে জন্য পুরস্কার দেওয়া হয়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, বিএম কনটেইনার ডিপোর দক্ষিণ পাশে চায়ের দোকান রয়েছে হানিফের। গত শনিবার রাতে দোকানে ছিলেন তিনি। ডিপোতে বিস্ফোরণের পর মানুষজন ছোটাছুটি করছিল। এরই মধ্যে বেশ কয়েকজন হতাহত হন। অবস্থা বেগতিক দেখে দোকানের চালায় উঠে আহত পাঁচ শ্রমিককে উদ্ধার করেন। বিস্ফোরণের খবর শুনে তার খোঁজ নিতে দোকানে আসেন স্ত্রী নাছিমা বেগম। তখন স্ত্রীকে দিয়ে বাড়ি থেকে কাঠের মই আনান। এরপর মই দিয়ে আরও ২৫ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান হানিফ।

/এএম/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
০৮ জুন ২০২২, ২২:৫৬
৩০ শ্রমিককে উদ্ধারকারী চা-দোকানিকে পুরস্কার দিলো পুলিশ
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
মেসিবিহীন আর্জেন্টিনা দল নিয়ে দুশ্চিন্তায় স্ক্যালোনি
মেসিবিহীন আর্জেন্টিনা দল নিয়ে দুশ্চিন্তায় স্ক্যালোনি
বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার
বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত