সীতাকুণ্ডে আগুন: আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জুন ২০২২, ১৬:১৮ আপডেট : ১২ জুন ২০২২, ১৬:১৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৪৮ জনের মৃত্যু হলো। রবিবার (১২ জুন) দুপুর ২টার দিকে নগরের পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মারা যাওয়া নুরুল কাদের (২২) বাঁশখালীর পূর্ব চেচুরিয়া গ্রামের মো. সৈয়দুর রহমানের ছেলে। বিএম কনটেইনার ডিপোতে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন কাদের। 

পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত রবিবার (৫ জুন) সকালে আগুনে পোড়া ও মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন নুরুল কাদের। গত দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রবিবার দুপুরে তার মৃত্যু হয়েছে।’

হাসপাতালের ব্যবস্থাপক তালুকদার জিয়াউর রহমান বলেন, ‘নুরুল কাদেরের শরীরের ৬০ শতাংশের বেশি পুড়ে গেছে। রবিবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়েছে।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিপোতে অগ্নিকাণ্ডে আহত নুরুল কাদের মারা গেছেন। তিনি ডিপোর মেকানিক ছিলেন। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

এর আগে শনিবার (১১ জুন) দিবাগত রাত ৩টার দিকে ফায়ার সার্ভিস কর্মী গাউছুল আজম (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৫ জনের লাশ উদ্ধার করা হয় বিএম ডিপোর ধ্বংসস্তূপ থেকে। বাকি তিন জনের মধ্যে একজন চমেক হাসপাতালে, অপরজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আরেকজন পার্কভিউ হাসপাতালে মারা গেছেন। 

প্রসঙ্গত, গত শনিবার রাত সাড়ে ৮টায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এরপর রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৮ জন। এর মধ্যে ১০ জন ফায়ার সার্ভিস কর্মী। আহত হয়েছেন দুই শতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ৪৮ জনের মধ্যে ১৮টি লাশের পরিচয় শনাক্ত হয়নি। তাদের লাশের দাবিতে নমুনা দিয়েছেন স্বজনরা। 

ঘটনার চার দিন পর মঙ্গলবার রাতে মামলা করে পুলিশ। এতে আট জনের নাম উল্লেখ করা হয়। তারা সবাই বিএম কনটেইনার ডিপোর কর্মকর্তা। আগুন লাগার ৮৬ ঘণ্টা পর বুধবার সকালে নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সামরিক বাহিনী। এ ঘটনায় ছয়টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

/এএম/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১২ জুন ২০২২, ১৬:১৮
সীতাকুণ্ডে আগুন: আরও একজনের মৃত্যু
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
নাটোরে সড়ক দুর্ঘটনায় ১০ জনের পরিচয় শনাক্ত, তদন্ত কমিটি গঠন
ওভারটেকিং করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ, বাসের ভেতরের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন যাত্রী
‘পূজার ছুটিতে সৈকতে ভিড়, ফাঁকা রিসোর্ট’ আগুনের ঘটনায় কতটা প্রভাব পড়েছে কক্সবাজারের পর্যটনে?
সর্বশেষ খবর
বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার
বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত