সীতাকুণ্ডে আগুন: একমাস পর আরও দেহাবশেষ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ জুলাই ২০২২, ০৩:২৯ আপডেট : ০৫ জুলাই ২০২২, ০৪:১৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আরও দেহাবশেষ (হাড়) উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ জুলাই) বিকাল ৪টার দিকে ডিপোর টিন শেডের ধ্বংসস্তূপ থেকে ওই দেহাবশেষ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে উদ্ধার হওয়া আরও একটি হাড় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাল মঙ্গলবার ময়নাতদন্ত হবে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকালে বিএম ডিপোর টিন শেড পরিষ্কার করার সময় ধ্বংসস্তূপ থেকে একটি লাশের হাড় উদ্ধার করা হয়। এটি সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাল মঙ্গলবার উদ্ধার হওয়া লাশের ময়নাতদন্ত হবে। এ লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডি ল্যাবে পাঠানো হবে।’

তিনি আরও জানান, বিএম কনটেইনার ডিপো থেকে এ পর্যন্ত মোট ৫০টি লাশ উদ্ধার হয়েছে। এরমধ্যে ২৯টি লাশের পরিচয় শনাক্ত হওয়ার পর সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এখনও ২১ লাশের পরিচয় শনাক্ত হয়নি। সেগুলোর ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা করছেন স্বজনরা।

গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অর্ধশত মানুষ মৃত্যুবরণের পাশাপাশি আহত হন আরও কয়েক শতাধিক। সোমবার এ ভয়াবহ দুর্ঘটনার একমাস পূর্ণ হলো। একমাস পর কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হলো এই দেহাবশেষ।

/এমএস/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
০৫ জুলাই ২০২২, ০৩:২৯
সীতাকুণ্ডে আগুন: একমাস পর আরও দেহাবশেষ উদ্ধার
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
মেসিবিহীন আর্জেন্টিনা দল নিয়ে দুশ্চিন্তায় স্ক্যালোনি
মেসিবিহীন আর্জেন্টিনা দল নিয়ে দুশ্চিন্তায় স্ক্যালোনি
বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার
বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত