‘বেশিরভাগ কনটেইনারে ছিল রফতানির পোশাক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২২, ১৬:১১ আপডেট : ১৩ জুন ২০২২, ১৭:১৮

কোভিড মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ; এরমধ্যে আবার সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণ। পোশাক শিল্পের জন্য এগুলো বড় আঘাত। এমনটা বলেছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সোমবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফারুক হাসান বলেন, আমরা যখন ইউরোপে অ্যাপারেল ডিপ্লোমেসির কাজে ব্যস্ত, তখনই ঘটে ভয়ংকর এ দুর্ঘটনা। পুড়ে যাওয়া বেশিরভাগ কনটেইনারে ছিল রফতানির পোশাক। যা একেবারে তৈরিই ছিল। এতে আর্থিক ক্ষতির চেয়েও বেশি ক্ষতি হয়েছে ভাবমূর্তির।

তিনি আরও উল্লেখ করেন, ঘটনার পরদিন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরীর নেতৃত্বে পরিচালকরা দুর্ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন এবং উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও বন্দরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

একই দিনে তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং বিজিএমইএ’র পক্ষ থেকে প্রথম ধাপে হাসপাতাল প্রশাসনের কাছে জরুরি চিকিৎসা ও খাদ্য বিতরণ করেন।

অগ্নিকাণ্ডের বিষয়ে তথ্য পাওয়ার জন্য চট্টগ্রামে বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে জানিয়ে ফারুক হাসান বলেন, ডিপোতে পুড়ে যাওয়া কনটেইনারে বিজিএমইএ সদস্যভুক্ত কোন কারখানার কী পরিমাণ পোশাক ছিল, তা জানতে চেয়ে সদস্যদের চিঠি দেওয়া হয়েছে। এ পর্যন্ত ১৫৫-এর বেশি সদস্য প্রতিষ্ঠান থেকে তথ্য পেয়েছি। শুল্ক মওকুফের জন্য বন্ড কমিশনারেটের কাছে আবেদন জানানোর কথা বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।

তিনি বলেন, পুড়ে যাওয়া কনটেইনারে নামিদামি কিছু ব্র্যান্ডের পণ্য ছিল। রফতানি চুক্তি অনুযায়ী ডিপোতে রক্ষিত পণ্য সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলো বুঝে নিয়েছিলেন। এরপর পর সব দায় ক্রেতার। ইতোমধ্যে এক ক্রেতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনষ্ট পোশাকের মূল্য পরিশোধের কথা জানানো হয়েছে। আশা করবো বাকিরাও তাদের সরবরাহকারীদের পাওনা দ্রুত পরিশোধ করবে। এ অবস্থায় বিমা কোম্পানিগুলোরও দায়িত্ব অনেক। তাদেরও বলছি, দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করুন।

/জিএম/এফএ/এমওএফ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১৩ জুন ২০২২, ১৬:১১
‘বেশিরভাগ কনটেইনারে ছিল রফতানির পোশাক’
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের শুল্কঝুঁকির চাপে পোশাক খাত, অর্ডার হারানোর শঙ্কা 
‘আন্তর্জাতিক বাজারে মাংস রফতানির উদ্যোগ নেওয়া হবে’
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
সর্বশেষ খবর
গোপালগঞ্জ কি বৈষম্য এবং ‘সামষ্টিক শাস্তির’ শিকার?
গোপালগঞ্জ কি বৈষম্য এবং ‘সামষ্টিক শাস্তির’ শিকার?
মেসিদের বিদায়
মেসিদের বিদায়
নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ
জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস