সীতাকুণ্ডে আগুন: আরও এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২২, ০৯:২১আপডেট : ১২ জুন ২০২২, ১০:২৮

চট্টগ্রাম সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোয় বিস্ফোরণের আগুনে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী গাউছুল আজম (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রবিবার (১২ জুন) ভোর ৩টার দিকে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসকর্মী গাউছুল আজমের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। তার শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

গত ৪ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার বেসরকারি ওই কনটেইনার ডিপোটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণের সময় বিস্ফোরণ ঘটলে আহত হন ফায়ার সার্ভিস কর্মীসহ ২ শতাধিক মানুষ। এ ঘটনায় গাউসুল আজমসহ এখন পর্যন্ত ১০ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হলো। আর সবমিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭-এ।

ঘটনার পরের দিন গত ৫ জুন চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে গাউছুল আজমসহ সাত জনকে ঢাকায় নিয়ে আসা হয়। ওইদিনই তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

গতকাল শনিবার (১১ জুন) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন, এ ঘটনায় মোট ২১ জন রোগী সেখানে চিকিৎসাধীন ছিলেন। যার মধ্যে একজন মারা গেলেন।

প্রসঙ্গত, গাউছুল আজমের গ্রামের বাড়ি যশোরের মনিরামপুরে। ব্যক্তিগত জীবনে বিবাহিত এই ফায়ার সার্ভিস কর্মীর পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

/এমআরএস/ইউএস/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১২ জুন ২০২২, ০৯:২১
সীতাকুণ্ডে আগুন: আরও এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ