‘ছেলের লাশটা হলেও দিন’

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
০৯ জুন ২০২২, ১৩:৪৩আপডেট : ০৯ জুন ২০২২, ১৪:০০

‘জীবিত না পেলে ছেলের লাশটা হলেও দিন।’ বৃহস্পতিবার (৯ জুন) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রশাসনের দ্বারে দ্বারে ধরনা দিয়ে এমন আকুতি জানাচ্ছেন হেমায়েত উল্লাহ নামে এক ব্যক্তি। তার ছেলে মাঈন উদ্দীন সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণের পর নিখোঁজ হন।

বৃহস্পতিবার দুপুরে বাংলা ট্রিবিউনকে হেমায়েত উল্লাহ বলেন, ‘আমার ছেলে পেশায় একজন গাড়িচালক। ঢাকার আশুলিয়া থেকে গাড়িতে করে পণ্য নিয়ে এসেছিলেন বিএম ডিপোতে। সেখানে বিস্ফোরণের পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আমার দুই ছেলে। এর মধ্যে মাঈন বড়। তার পরিচয় শনাক্ত করতে ইতোমধ্যে আমি এবং স্ত্রী লাকী বেগম ডিএনএ নমুনা দিয়েছি।’

হেমায়েত উল্লাহর মতো এখনও সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণে নিখোঁজদের সন্ধানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভিড় করছেন স্বজনরা।

সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণ চট্টগ্রাম জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৫ জনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। মাসুদ রানা নামে একজন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

উদ্ধার হওয়া ৪৬ জনের মধ্যে ২৭ জনের লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও শনাক্ত হয়নি ১৯ জনের লাশ।

এ ঘটনায় ২৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন পুলিশ এবং ১৫ জন ফায়ার সার্ভিসের সদস্য রয়েছেন বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

এদিকে, আজ বৃহস্পতিবারও চতুর্থ দিনের মতো ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডির টিম। নমুনা সংগ্রহকারী টিমের সদস্য এএসআই অশোক কুমার সাহা জানান, এখন পর্যন্ত ৪৬ জন ব্যক্তি নমুনা দিয়েছেন। তারা ২৩ জনের খোঁজে এ নমুনা দিয়েছেন। ডিএনএ রিপোর্ট দিতে প্রায় একমাস সময় লাগতে পারে। ততদিন অপেক্ষা করতে হবে স্বজনদের।

/এমএএ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
‘ছেলের লাশটা হলেও দিন’
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম