সীতাকুণ্ডে আগুন: পরিচয় মিলেছে আরও ৮ লাশের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৭ জুলাই ২০২২, ১৯:০৯আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৯:০৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে আরও আট জনের পরিচয় মিলেছে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে তাদের পরিচয় শনাক্ত হয়েছে বলে বৃহস্পতিবার (৭ জুলাই) বিকালে জানা গেছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএম কনটেইনার ডিপোর ঘটনায় নিহতদের মধ্যে আট জনের ডিএনএ রিপোর্ট হাতে পেয়েছি। লাশ নিয়ে যাওয়ার জন্য স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলেই লাশ হস্তান্তর করা হবে।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, লাশ নিয়ে যাওয়ার জন্য স্বজনদের কেউ কেউ থানায় এসেছেন। 

উল্লেখ্য, গত ৪ জুন রাতে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এরপর রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১ জন। এর মধ্যে ১০ জন ফায়ার সার্ভিস কর্মী। ডিএনএ পরীক্ষায় আজ আট জনের পরিচয় মিলেছে। ১৪টি লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি।  

/এসএইচ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
০৭ জুলাই ২০২২, ১৯:০৯
সীতাকুণ্ডে আগুন: পরিচয় মিলেছে আরও ৮ লাশের
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
নিখোঁজের চার দিন পর খালে মিললো বৃদ্ধার লাশ
স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ