কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান, গণমিছিল ঘিরে উত্তেজনা

কুমিল্লা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৪, ১২:২৮আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১২:৪৪

কুমিল্লায় শিক্ষার্থীদের মিছিল ঘিরে রেখেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে করে নগরীর কান্দিরপাড়, নিউমার্কেট ও জিলা স্কুল স্টেডিয়াম এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

জানা গেছে, শনিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের জিলা স্কুল এলাকায় গণমিছিলের উদ্দেশে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলকারীদের মিছিল আটকাতে ঘটনাস্থলের দুই পাশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়।

প্রায় দুই ঘণ্টা ধরে শিক্ষার্থীরা জিলা স্কুলের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের গান, কবিতা আবৃত্তি ও স্লোগান দিতে থাকেন। অপরদিকে, স্টেডিয়াম মার্কেট এলাকায় কাউন্সিলর মো. রায়হান আহমেদ ও নিউমার্কেট এলাকায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেখা গেছে।

আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। আমাদের ভাইয়ের হত্যার বিচার চাইতে এসেছি। আমাদের কর্মসূচিতে আওয়ামী লীগ বাধা সৃষ্টি করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের দুই পাশে পথ আটকে দিয়েছে।’

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

/কেএইচটি/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের