ভোটকেন্দ্রে হাতুড়ি দেখিয়ে ভয় দেখানো যুবককে কারাদণ্ড

যশোর প্রতিনিধি
২১ মে ২০২৪, ১৮:০৫আপডেট : ২১ মে ২০২৪, ১৮:০৫

যশোরের চৌগাছা উপজেলার বড় কাকুড়িয়া কেন্দ্রে হাতুড়ি নিয়ে ভোটারদের মারতে উদ্যত হওয়ায় আব্দুল মজিদ নামে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ মে) দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে। দণ্ডিত আব্দুল মজিদ (৩৫) কাকুড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, চৌগাছা উপজেলা স্বরূপদাহ ইউনিয়নের বড়কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলছিল। দুপুর আড়াইটার দিকে ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে আব্দুল মজিদের বাগবিতণ্ডা হয়। এরপর তিনি বাড়ি থেকে একটি হাতুড়ি নিয়ে এসে কনস্টেবল মমিনুর রহমানকে মারতে উদ্যত হন। তখন পুলিশের অন্য সদস্যরা তাকে আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেন।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, কোনও পুলিশ সদস্যকে নয়, আব্দুল মজিদ সাধারণ ভোটারের মধ্য ভীতি প্রদর্শনের জন্য হাতুড়ি বের করেছিলেন। যে কারণে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, সাধারণ ভোটারকে ভয় ভীতি দেখানোর কারণে আব্দুল মজিদকে সাজা দেওয়া হয়েছে।

/এফআর/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি