দুই ঘণ্টায় ৩৫ শতাংশ ভোট পড়েছে যশোরের একটি কেন্দ্রে

যশোর প্রতিনিধি
২৯ মে ২০২৪, ০৯:৩৯আপডেট : ২৯ মে ২০২৪, ১০:৪৬

ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে যশোরের বাঘারপাড়া উপজেলায় ভোট প্রদান করছেন ভোটাররা। এ উপজেলার বর্ণময় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ৩০ মিনিটে ১৭টি ভোট পড়েছে। সকাল থেকে কেন্দ্রে কমসংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আল-আমিন বলেন, ‘বর্ণময় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৩৫ জন। এর মধ্যে পুরুষ ১ এক হাজার ৩৩৬ এবং নারী ১ হাজার ৪৯৯।’

ভোট চলাকালে আঙুলের ছাপ না মেলায় শরিফুল ইসলাম নামে একজন ভোটার ভোট দিতে পারেননি। তিনি জানান, পোলিং অফিসাররা তাকে বলেছেন বাড়ি থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আনতে। শরিফুল বাঘারপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহিরন এলাকার বাসিন্দা।

বিপরীত চিত্র দেখা গেছে উপজেলার রায়পুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। সকাল থেকেই এই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ব্যাপক। প্রথম দুই ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে ৩৫ শতাংশ। কেন্দ্রে ভোটারের সংখ্যা ৪ হাজার ৪৭।

এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আশরাফুল আলম বলেন, ‘রায়পুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৪ হাজার ৪৭। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ১৩৬ এবং নারী ভোটার ১ হাজার ৯১১ জন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে। সকাল ১০টা নাগাদ কাস্টিং ভোটের সংখ্যা ৩৫ শতাংশ।’

বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় একজন হিজড়া ভোটারসহ মোট ভোটার রয়েছে এক লাখ ৮৯ হাজার ৫১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৪০৬ ও নারী ভোটার ৯৪ হাজার ১০৪ জন। মোট ভোটকেন্দ্র ৭০টি।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী