নিজের প্রতীকে ভোট দিয়ে ফেসবুকে ব্যালটের ছবি প্রকাশ

গাইবান্ধা প্রতিনিধি
২১ মে ২০২৪, ১৬:১৮আপডেট : ২১ মে ২০২৪, ১৬:১৮

গোপন কক্ষে ভোট দিয়ে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। ফেসবুকে ওই প্রার্থী স্ট্যাটাস দেওয়ার পর পরই ছবিটি চারদিকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

মঙ্গলবার (২১ মে) সকালে সদর উপজেলার কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন মিলন হোসেন নামের ওই প্রার্থী। এদিন তিনি তার নির্ধারিত বই প্রতীকে ভোট দেন। এরপরেই তিনি তার ‘এস এম মিলন’ নামের ফেসবুক আইডি থেকে ব্যালটের ছবি পোস্ট করেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ বলেন, ‘ব্যালট পেপারের বিষয়টি গোপনীয়। এটির ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সুযোগ নেই। সেই ফেসবুক পোস্ট নিয়ে নির্বাচনি অনুসন্ধানী টিম কাজ করছে।’

এ বিষয়ে চেষ্টা করেও ভাইস চেয়ারম্যান প্রার্থী মিলন হোসেনের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী