নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার অনুরোধ নর্থ সাউথ ইউনিভার্সিটির

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ আগস্ট ২০২৪, ১০:৫৯আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১০:৫৯

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে উল্লেখ করে নর্থ সাউথ ইউনিভার্সিটি এক বিবৃতিতে বলছে, ‘কোনও নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ জানাচ্ছে।’

বুধবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) আসিফ বিন আলী এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে আরও বলা হয়, এনএসইউ’র কোনও শিক্ষার্থী হয়রানির শিকার হলে প্রক্টর অফিসকে অবহিত করার আহ্বান জানানো হলো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা প্রদান করা হবে। 

শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ নিরাপত্তা ও মঙ্গল কামনা করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।

/ইউএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের