জিরো পয়েন্টে পুলিশের বাধার মুখে আন্দোলনরত শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৪, ১৩:৩৯আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৪:১৫

সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবি রাষ্ট্রপতি বরাবর তুলে ধরতে বঙ্গভবনের উদ্দেশে গণপদযাত্রা শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু করে শাহবাগ-মৎস্য ভবন হয়ে স্বাভাবিকভাবে কোন বাধা ছাড়া এগাতে পারলেও, জিরো পয়েন্টে গেলে পুলিশের ব্যারিকেডের বাধার মুখে পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

কর্মসূচি ঘিরে জিরো পয়েন্টে আগেই ব্যারিকেড দিয়ে রেখেছেন পুলিশ সদস্যরা। এ সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন শিক্ষার্থীরা। পরে তারা সেখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। তবে পুলিশও এখন পর্যন্ত কোনও ধরনের বল প্রয়োগ করেনি।

এদিকে পুরান ঢাকা হয়ে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। বাহাদুর শাহ পার্কের সামনে দিয়ে জজ কোর্ট এলাকা হয়ে রায়সাহেব বাজার মোড়, তাঁতিবাজার মোড় হয়ে জিরো পয়েন্ট মোড়ে এসে মূল মিছিলে যুক্ত হয়েছেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আজ তাদের কর্মসূচি সুশৃঙ্খলভাবে শেষ করতে চান। সে জন্য আন্দোলনে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে মাইকিং করে বলা হচ্ছে, তারা যেন কোনও ঝামেলার মধ্যে না জড়ান।

আন্দোলনকারী শিক্ষার্থীদের স্লোগান

তারা বলেন, তাদের যৌক্তিক আন্দোলনে কোনো বাধা তাদের আটকাতে পারবে না। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

পুলিশ জানায়, কোটা আন্দোলনকারীদের ভঙ্গভবন পথযাত্রা মিছিলটি বঙ্গভবনের দিকে যেতে দেওয়া হবে না। হাইকোর্ট আটকানোর চেষ্টা করা হয়েছিল। পরে গুলিস্তান জিরো পয়েন্টে তাদের আটকানো হয়েছে।

সূত্র জানায়, কোটা আন্দোলনকারীদের ভঙ্গভবন অভিমুখী যেতে দেওয়া যাবে না। তবে তাদের কয়েকজন প্রতিনিধি পাঠানোর ব্যাপারে বলা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবি রাষ্ট্রপতি বরাবর তুলে ধরতে বঙ্গভবনের উদ্দেশে গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

আজকের এই গণপদযাত্রায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব গ্রেডে বৈষম্যমূলক ও অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা গত দুই সপ্তাহ ধরে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি নামে গত সপ্তাহ সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এই দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ১ জুলাই থেকে আন্দোলন করে আসছেন।

/কেএইচ/এবি/এনএআর/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম