জাবিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে

জাবি প্রতিনিধি
১৭ জুলাই ২০২৪, ১৯:১৩আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৯:১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।

বুধবার (১৮ জুলাই) বিকাল ৫টায় হঠাৎ শিক্ষার্থীদের ওপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ শুরু করে পুলিশ। এ সময় শিক্ষার্থীরা প্রতিরোধের চেষ্টা করলেও গুলির মুখে পিছু হটতে বাধ্য হয়। পুলিশের গুলিতে এখন পর্যন্ত অন্তত ৩০ জন আহত হয়েছে। কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে জাবি ক্যাম্পাস। আহতদের মধ্যে ইতিহাস বিভাগের শাকিলের অবস্থা গুরুতর।

আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান

এর আগে সকালে বিশেষ সিন্ডিকেটে হল ভ্যাকেন্ট হবে এমন খবর পেয়ে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এরপর হল ভ্যাকেন্টের ঘোষণা এলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনে ভাঙচুর চালায়। পরে শিক্ষার্থীরা উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে।

এরপর পুলিশ এলেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছিল। তবে হঠাৎ পুলিশ বিকাল ৫টায় শিক্ষার্থীদের সরে যাওয়ার নির্দেশ দিয়ে গুলি ছুড়তে শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী সংঘর্ষ চলছে।

/আরআইজে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী