আন্দোলন প্রত্যাহার করলেন বাকৃবি শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৪, ০২:০৮আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৭:৩৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান কোটা সংস্কার আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেছেন বাকৃবির কোটা আন্দোলনের সমন্বয়করা। শনিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মুক্ত মঞ্চে আয়োজিত সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন তারা।

এসময় সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন­­‑ মো.ইরান মিয়া, মাযহারুল ইসলাম তুষার, হাসিবুল ইসলাম হাসিব, মাশারাত মালিহা এবং প্রণব ঘোষসহ আরও অনেকে।

সমন্বয়করা জানান, বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা গত ১ জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। কোটা সংস্কার আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের যে দাবি ছিলো তা প্রধানমন্ত্রী প্রজ্ঞাপনের মাধ্যমে মেনে নিয়েছেন এবং সকল হত্যাকাণ্ডের তদন্ত হবে বলে আশ্বস্ত করেছেন।

তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, চলমান হামলা, অগ্নিসন্ত্রাস কিংবা নাশকতার অংশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কখনোই হবে না। আমার ভাই ও বোনদের নিরাপত্তার কথা চিন্তা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চলমান কোটা সংস্কার আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার করা হলো।

একই সঙ্গে বাকৃবি প্রশাসনের কাছে আমাদের দাবি অতিশিগগিরই বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দিয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।

/এএআস/এমএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
হাটে কোরবানির পশু থেকে মানুষে ছড়ায় প্রাণঘাতী রোগ, কীভাবে বাঁচবেন
বন্যার পূর্বাভাস দেবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা
মায়ের কাছে ভালো খাবার চেয়ে চিঠি লেখা সেই মাদ্রাসাছাত্রের পাশে ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম