ফেসবুক প্রোফাইল লাল কেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৪, ১৫:৩৩আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৮:০৭

‘পুবের আকাশ রাঙ্গা হলো সাথী, ঘুমাইয়ো না আর জাগো রে’—প্রতুল মুখোপাধ্যায়ের এই গানের লাইন দিয়ে, কিংবা যারা স্বর্গগত—তারা এখনও জানে, ‘স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি’ গানের কলি দিয়ে রক্তরাঙা লাল প্রোফাইল পিকচার। ফেসবুকজুড়ে বাংলাদেশ কিংবা প্রবাসে যারা কোটা আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিহতদের স্মরণ করছেন, তারা মঙ্গলবার (৩০ জুলাই) সকাল থেকে প্রোফাইল পিকচার লাল করে দিয়েছেন। মঙ্গলবার একদিকে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে, আরেক দিকে এই ‘লাল আন্দোলন’।

এদিন সকালে ফেসবুক খুলে প্রথমে অবাক হয়েছেন অনেকেই। চেনা-জানা মানুষেরা হত্যা ও নির্যাতনের শিকার, আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা ও সরকারের প্রতি প্রতিবাদস্বরূপ ফেসবুক প্রোফাইল কাভার লাল রঙে ছেয়ে ফেলেছেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে নানা শ্রেণি ও পেশার মানুষ।

এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের জন্য কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (২৯ জুলাই) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। এরই অংশ হিসেবে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত ‘চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার’ কর্মসূচির অংশ হিসেবে ফেসবুক ছেয়ে গেছে লাল রঙে। অনেকে ছবি না দিয়ে প্রোফাইল পিকচারে লাল রঙ দিয়ে সংহতি প্রকাশ করেছেন।

লাল কাপড় বাঁধার কারণ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, সরকার দেশব্যাপী গণহত্যা চালিয়ে তারপর ছাত্রদের আন্দোলনকে ‘সহিংসতা’ হিসেবে উল্লেখ করে নিহতদের স্মরণে শোক দিবস ঘোষণা করেছে। যা ‘শহীদদের সঙ্গে তামাশা’ বলে তারা মনে করছেন। এর প্রতিবাদে তাদের এই অবস্থান।

তাদের সেই আহ্বানে দেশের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, এমনকি তারকারাও তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে ‘লাল রঙ’ দিয়েছেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙের মাঝে মানচিত্রের একটি ছবি প্রকাশ করেছেন। এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ২০৮টি শেয়ার হয়েছে সেই ছবি।

নাট্যব্যক্তিত্ব আহমেদ আলী হায়দার পোস্টে লিখেছেন, ‘সেদিন শহরে অদ্ভুত ঘটনা ঘটলো। সারা দেশে। বিকেলে তরুণ ছেলেমেয়েদের রাস্তায় দেখা গেলো লাল কাপড় গায়ে। কারও গায়ে লাল শার্ট, কারও গায়ে লাল টি-শার্ট, কেউ পরেছে লাল পাঞ্জাবি, কেউ লাল টপস, লাল কামিজ, লাল শাড়ি। তারা কোথাও যাচ্ছে না। বাইরে ঘুরতে বের হয়েছে। অনেক ছেলেমেয়ে একসঙ্গে নয়, কোথাও দুজন, কোথাও চার জন, কোথাও ছয় জন। তারা রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে কথা বলছে। দেয়ালে পা ঝুলিয়ে বসে চা খাচ্ছে, কথা বলছে। মজার ঘটনা ঘটলো, তখন দেখা গেলো শহরে তরুণদের সঙ্গে বয়স্ক ব্যক্তিরাও বাসা থেকে লাল কাপড় পরে বের হয়েছেন। কেউ দোকানে যাচ্ছেন, কেউ বিকেলের বাজারে বা কাজে। সেদিন বিকেলে সারা দেশের জেলা শহরে, উপজেলায়, ইউনিয়নে, গ্রামে অভাবনীয় দিঘল লাল ছড়িয়ে পড়লো।’

সাহিত্যিক দীপু মাহমুদ লিখেছেন, ‘আজ থেকে আমার শোকের রঙ ধুনমাখা দায় টকটকে দ্রোহী লাল।’ প্রবাসী সাংবাদিক আহসান জুয়েল লিখেছেন, ‘কী অদ্ভুত একটা সময়, পৃথিবী অবাক তাকিয়ে দেখছে— কোটি মানুষ তাদের প্রোফাইল ছবি লাল রঙে রাঙিয়ে তুলেছে। কালো শোক নয়, ছাত্রদের রক্তের লালের বিজয় এটা।’

রাষ্ট্রীয় শোক পালনে কালো প্রোফাইল ছবি দিচ্ছেন যারা, তাদের সঙ্গে অনলাইন যুদ্ধে জড়িয়ে পড়তে দেখা গেছে অনেক লালকে। চলছে পাল্টাপাল্টি তর্ক-বিতর্ক, আনফ্রেন্ড-আনফলোর দ্বন্দ্বও।

/ইউআই/এপিএইচ/এমওএফ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার