আজ কেমন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৪, ১৯:০১আপডেট : ০২ আগস্ট ২০২৪, ২০:৪৩

আজ শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর বেশ কয়েকটি স্থানে কোটা আন্দোলনকারীদের দাবির সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এসময় দুই একটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে দেখা গেলেও বেশিরভাগই জায়গায় কোনও ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের।

শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র বলছে, শান্তিপূর্ণ আন্দোলনে তাদের কোনও বাধা নেই। তবে শান্তিপূর্ণ কর্মসূচি যদি অশান্ত হয়, নাশকতার চেষ্টা চলে তাহলে বাধা দেওয়ার সিদ্ধান্ত ছিল।

প্রেস ক্লাব, শহীদ মিনার, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় (ছবি: নাসিরুল ইসলাম)

দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পালিত হয় ‘দ্রোহযাত্রা’ সমাবেশ। পরে বিকাল সাড়ে ৩টায় তারা সমাবেশ শেষ করে মিছিল নিয়ে শহীদ মিনারে যান। সমাবেশ চলাকালে প্রেস ক্লাবের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের উপস্থিত থাকতে দেখা যায়। তবে শহীদ মিনার যেতে আন্দোলনকারীদের পুলিশের বাধার মুখে পড়তে হয়নি।

একইভাবে কোনও বাধা ছাড়াই রাজধানীর সায়েন্স ল্যাব ও শাহবাগে কর্মসূচি পালন করতে দেখা গেছে আন্দোলনকারীদের। জুমার নামাজের পর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন তারা। বিকাল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সেখান থেকে শাহবাগে চলে আসেন। শাহবাগ থানার পাশে সারি সারি পুলিশ দাঁড়ানো থাকলে তাদের সামনে বাড়তে দেখা যায়নি।

মিরপুরে আওয়ামী লীগের কর্মীরা লাঠি হাতে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয় (ছবি: জুবায়ের আহমেদ)

এদিকে  বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর ব্রিজের কাছে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের মুখোমুখি অবস্থান নিতে দেখা গেছে।

এছাড়া কোনও বাধা ছাড়াই আন্দোলনকারীরা কর্মসূচি পালন করেছেন রাজধানীর বায়তুল মোকাররম এলাকা, ইসিবি চত্বরসহ বিভিন্ন জায়গায়।

এ প্রসঙ্গে ধানমন্ডি সায়েন্স ল্যাবে দায়িত্বরত পুলিশের সহকারী কমিশনার আবু তালেব বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কোনও বাধা দেবে না। তবে আন্দোলনের নামে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে ও মারমুখী আচরণ হয়, তাহলে শৃঙ্খলা ফেরাতে পুলিশ পদক্ষেপ দেবে।

/কেএইচ/এফএস/এমওএফ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি