মিরপুরে আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগ নেতাকর্মীদের সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৪, ১৬:৪৭আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৮:১০

চলমান বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেই রবিবার (৪ আগস্ট) রাজধানীর সব ওয়ার্ড এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। মিরপুর ১০ নম্বর এলাকায় ওই কর্মসূচিতে অংশ নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। দুপুর সোয়া ১২টা থেকে সংঘর্ষ শুরু হয়, যা এখনও পর্যন্ত চলছে। একইসঙ্গে চলছে গুলি। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে উঠছে মিরপুর ১০ নম্বরের আশেপাশের রাস্তা।

সরেজমিনে দেখো গেছে, কর্মসূচি পালন করতে সকাল ১০টা থেকে মিরপুরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন মিরপুর ১০ নম্বর গোলচত্বরে। পরে দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে মিরপুর ১৪ নম্বর থেকে ১০ নম্বরের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরা। এ সময় মিরপুর ১০ নম্বরে অবস্থিত মিরপুর গার্লস আইডিয়াল স্কুলের সামনে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী কর্মীরা হাতে বাঁশ, লাঠি, রড, লোহার পাইপ নিয়ে ছাত্রদের ধাওয়া করেন। এরমধ্যেই কয়েক রাউন্ড গুলির শব্দও পাওয়া যায়। তবে এ সময় কোনও পুলিশের উপস্থিতি ছিল না এই রাস্তায়। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা মূল সড়ক থেকে আশেপাশের বিভিন্ন গলি রাস্তায় সরে যান।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন গলির ভেতর থেকে ১০ নম্বর গোল চত্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন গলিতে গিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দিতে দেখা যায়। স্লোগান দিয়ে এগোতে চাইলেও পারছেন না আন্দোলনকারীরা।

এ সময় এক প্রত্যক্ষদর্শী জানায়, পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা আন্দোলনকারীদের উদ্দেশে সাউন্ড গ্রেনেড ও গুলি চালাচ্ছে।

/এএজে/আরকে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
নতুন দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
২১ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছাড়া হলো মাহদীসহ তিন জনকে
মামলা ছাড়াই ১৪ ঘণ্টা ধরে থানায় বৈষম্যবিরোধীর নেতা মাহদী
সর্বশেষ খবর
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
বিভিন্ন পদে ৩০১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
বিভিন্ন পদে ৩০১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন