রবিবার সারা দেশে জমায়েত, সোমবার শোক মিছিল আ. লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৪, ১৫:৪৩আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৫:৪৯

চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই রবিবার (৪ আগস্ট) রাজধানী ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ ছাড়া সোমবার (৫ তারিখ)  বিকাল তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি।

শনিবার (৩ আগস্ট) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অপরদিকে আমরা কোনও রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। সে কারণে সংঘাত হতে পারে, এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। শুক্রবার (২ আগস্ট) এবং আজকেও (শনিবার) আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এখন নতুনভাবে ৫ আগস্ট বঙ্গবন্ধুর সন্তান শেখ কামালের জন্মবার্ষিকী... যদিও মৃত্যুর বেদনা, জন্মদিবসকে ছেপে চলে যায় শোকের কাছে। আমরা আগামীকাল রবিবার (৪ আগস্ট) নতুন করে প্রোগ্রাম দিয়েছি।’

নতুন কর্মসূচির কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘রবিবার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে এবং বাংলাদেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত। আর ৫ আগস্ট আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবো।’

এসময় আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

/এমআরএস/এপিএইচ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
সর্বশেষ খবর
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব