‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে হামলা ও গ্রেফতারের নিন্দা বাসদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৪, ২০:১৯আপডেট : ৩১ জুলাই ২০২৪, ২০:২০

বুধবার (৩১ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ছাত্র-জনতার ওপর নির্মম পুলিশি হামলা ও গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

বুধবার (৩১ জুলাই) সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, আজ শিক্ষার্থীরা যখন সারা দেশে শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন কর্মসূচি পালন করছিল সে সময় ঢাকায় হাইকোর্টের সামনে দোয়েল চত্বরে হামলে পড়ে পেটোয়া বাহিনী পুলিশ। সেখান থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করে।

‘এসময় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন মোনামী। এছাড়া বরিশালে আন্দোলনে হামলা করে অনেক শিক্ষার্থীকে আহত করে এবং প্রায় ২০ জনকে গ্রেফতার করে; হামলা ও গ্রেফতার করে সিলেট এবং খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। খুলনায় ৫৬ জন শিক্ষার্থীকে গ্রেফতার করে।’ দাবি করেন ফিরোজ।

বাসদ সাধারণ সম্পাদক বলেন, ‘এভাবে হামলা-গ্রেফতার করে এই জনজোয়ার বন্ধ করা যাবে না। আন্দোলনকে দমন করতে পারবে না সরকার।’

অবিলম্বে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে এই সমস্যার রাজনৈতিক সমাধানের আহ্বান জানান তিনি।

/এসটিএস/এমএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা: বাসদ 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী