শিক্ষার্থীদের ৯ দফা মেনে নিতে সরকারের প্রতি আহ্বান তরিকত ফেডারেশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৪, ২০:৪৯আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ২১:৪৭

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিয়ে সমস্যার দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ তরিকতফেডারেশন। একইসঙ্গে দলটি কোটা আন্দোলকারীদের বিভ্রান্ত না হয়ে তাদের ৯ দফা দাবির সঙ্গে অটুট থেকে তা আদায় করার আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক তরিকত ফেডারেশন রবিবার (৪ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।

দলটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে এরইমধ্যে ছাত্রদের বিজয় সুনিশ্চিত হয়েছে। একইসঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা যৌক্তিক দাবির প্রতি অবিচল থাকার আহ্বান জানানো হচ্ছে। এর বাইরে কোনও রাজনৈতিক দাবির ব্যাপারে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে বলে মনে করে তরীকত ফেডারেশন।

এ বিষয়ে দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা মনে করি, ছাত্রদের বিজয় হয়েছে। তাদের উচিত বিজয়ের ফসল ঘরে তুলে নেওয়া। এজন্য তাদের ভিন্ন চিন্তা না করে ৯ দফার মধ্যেই নিজেদের অটুট থেকে দাবিগুলো আদায় করতে হবে।

একদফা দাবিটি রাজনৈতিক উল্লেখ করে তিনি বলেন, এক দফা দাবি ছাত্রদের নয়। একদফা দাবিতে অবস্থান করলে তাদের বিজয়ের ফসল অন্যদের হাতে চলে যাবে।

বিদ্যমান পরিস্থিতিতে সরকারের কারফিউ ঘোষণাকে স্বাগত জানিয়ে সাবেক এই এমপি বলেন, কারফিউ ছাড়া সরকারের কোনও উপায় ছিল না। আজকে যেটা দেখছি, তা জঙ্গিদের কাজ। কাজেই সরকার কঠোর অবস্থান নেবে এটা স্বাভাবিক।

পরিস্থিতি এ জায়গায় যাওয়ার জন্য সরকারেরও দায় রয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, আজকের ঘটনার জন্য সরকারের দায় আছে। রাজনৈতিক নেতৃত্বের দায় আছে। পরিস্খিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশসহ সবাইকে জনগণের সঙ্গে আস্থায় নিয়ে দায়িত্ব পালন করতে হবে বলে তিনি মনে করেন।

এদিকে বিবৃতিতে তরিকত ফেডারেশন আরও বলেছে, সরকার অনেক সময়ক্ষেপণ করেছে, ছাত্র-জনতার অনেক রক্ত ঝরেছে, যা কোনোভাবেই কাম্য নয়। সরকারকেই অগ্রণী ভূমিকা নিয়ে ছাত্রদের আস্থায় নিয়ে দ্রুত সমস্যার সমাধান করতে হবে।

/ইএইচএস/এপিএইচ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী