হাটহাজারীতে হাইড্রোজেন পার-অক্সাইডের কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ

রফিকুল ইসলাম, চট্টগ্রাম
০৭ জুন ২০২২, ০৪:২৫আপডেট : ০৭ জুন ২০২২, ০৪:২৫

স্মার্ট গ্রুপের প্রতিষ্ঠান আল-রাজি কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেডের হাইড্রোজেন পার-অক্সাইড তৈরির কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রামের হাটহাজারীর মানুষ।

সোমবার (৬ জুন) বিকালে দক্ষিণ পাহাড়তলীর ঠাণ্ডাছড়ি এলাকায় বিক্ষোভ করে তারা। বিক্ষোভের মুখে সন্ধ্যার পর বন্ধ করে দেওয়া হয় কারখানার ফটক এবং সেখান থেকে বন্ধ রাখা হয় রাসায়নিক আনা-নেওয়ার কাজ।

এসময় স্থানীয় বাসিন্দারা হাইড্রোজেন পার-অক্সাইড তৈরির কারখানা হাটহাজারীর জনবহুল এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবি করেন।

সীতাকুণ্ডে যে কনটেইনার ডিপোতে বিস্ফোরণে ৪১ জন প্রাণ হারিয়েছেন, সেই ডিপোর মালিকানায় রয়েছে স্মার্ট গ্রুপ। সেখানে হাইড্রোজেন পার-অক্সাইডের কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। আল–রাজী কেমিক্যালের হাইড্রোজেন পার–অক্সাইড উৎপাদনের কারখানাটি গড়ে তোলা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলীর ঠাণ্ডাছড়ি এলাকায়।

কারখানাটি বন্ধ করতে ২০০–৩০০ জন স্থানীয় বাসিন্দা সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় বিক্ষোভ করেন। কারখানার সামনে অবস্থান নিয়ে সেটা বন্ধ করার দাবিতে স্লোগান দেন তারা।

বিক্ষোভকারীদের ভাষ্য, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে হাইড্রোজেন পার–অক্সাইডের কনটেইনার বিস্ফোরণে ধ্বংসযজ্ঞ হয়েছে। এখানে যেহেতু এই রাসায়নিক উৎপাদন করা হয়, তাতে এখানেও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, কারখানাটি জনবহুল এলাকায় গড়ে তোলা হয়েছে। কারখানার পাশে কয়েকটি বসতি রয়েছে। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে শত শত মানুষের প্রাণহানি ঘটবে।

কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভে কর্মসূচিতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মনজুরুল আলম। তিনি বলেন, দুপুর থেকে দিনভর ওই কারখানার সামনে দফায় দফায় অবস্থান ও বিক্ষোভ চলে। সন্ধ্যার দিকে কারখানাটি বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক মবিন হোসেন খান বলেন, স্থানীয় লোকজনের বিক্ষোভের কারণে আপাতত কারখানায় পণ্য আনা–নেওয়ার কাজ বন্ধ রাখা হয়েছে। তবে ভেতরে প্রয়োজনীয় উৎপাদনের কাজ চলছে।বিক্ষোভকারীর কারখানাটি এই এলাকা থেকে দ্রুত সরিয়ে নেওয়ার দাবি করেছেন তিনি ।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সদস্য ও দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাফর আলম চৌধুরী বলেন, কারখানাটি এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন তারা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাজী শফিউল আজমও কারখানাটি জনবহুল এই এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

/এমএস/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী