শপথ নিয়েই চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলেন নবনির্বাচিত এমপি

কুমিল্লা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৪, ১৫:৪৪ আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৫:৪৪

নির্বাচিত হয়েই চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন কুমিল্লার এক সংসদ সদস্য। শপথ নেওয়ার পর বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এই ঘোষণা দেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। এ ঘটনার সত্যতা তিনি নিজেই নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেবিদ্বার পৌরসভাসহ দেবিদ্বার উপজেলার, বাগুর, গুনাইঘর, ফতেহাবাদ, ভানী, রাজামেহার, এলাহাবাদ, শালঘর, ইউসুফপুর, রসুলপুরসহ প্রায় ২ শতাধিক স্ট্যান্ডে বিগত ১০ বছর ধরে সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নাম ভাঙিয়ে তার লোকজন ইজারার নামে লাখ লাখ টাকা চাঁদা আদায় করতো।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আবুল কালাম আজাদ ঘোষণা দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে দেবিদ্বার উপজেলার সকল স্ট্যান্ডে জিপির নামে চাঁদা আদায় বন্ধ করা হবে। তিনি নির্বাচিত হওয়ার পর বুধবার সকালে শপথ নেন। এরপর দেবিদ্বারের সকল প্রকার স্ট্যান্ডে অটোরিকশা, পিকআপ ভ্যানে জিপির নামে চাঁদা আদায় বন্ধের ঘোষণা দেন।

স্থানীয়রা জানায়, স্ট্যান্ডের চাঁদাবাজির কারণে অনেকটাই অতিষ্ঠ ছিল খেটে খাওয়া ক্ষুদ্র যানবাহনের চালক এবং তাদের পরিবারের সদস্যরা। এদিকে চাঁদার কারণে বেড়ে যায় ভাড়াও। তাই যাত্রী ও চালক উভয়েই ছিলেন বিপাকে।

সিএনজিচালিত অটোরিকশার চালক দেবিদ্বার সদরের আবদুল আলিম, রাজামেহারের বিল্লাল হোসেন ও বাগুরের ইমাম হোসেন বলেন, ‘দৈনিক, মাসিক ও বার্ষিক বিভিন্ন হারে আমাদের কাছ থেকে চাঁদা আদায় করতো। উপায় ছিল না। বিচার দেওয়ার জায়গাও ছিল না। প্রতিবাদ করলে মারধর করতো। এখন ভালো লাগছে। আজ থেকে কোন জিপি নেওয়া হবে না।’

এই সংসদ সদস্যের করা ফেসবুক পোস্টে আইয়ুবুল হক অভি নামের একজন মন্তব্য করেন, ‘চমৎকার উদ্যোগ। আমার বিশ্বাস আপনার হাত ধরে দেবিদ্বার আসনের এমন আমূল পরিবর্তন হবে; যা আগে কেউ কখনও কল্পনাও করেনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো।’

এ বিষয়ে জানতে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি দেবিদ্বারের মানুষকে নির্বাচনের আগে কথা দিয়েছিলাম কোনও চাঁদাবাজি করার সুযোগ দেওয়া হবে না। উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় অনেকটাই বন্ধ করেছি। কিন্তু কিছু জায়গায় একটি চক্রের কারণে পারিনি। এখন সকল এলাকায় বন্ধ করা হবে। দেবিদ্বারের মানুষ আমার প্রতি যে বিশ্বাস রেখেছে আমি সেটা পূরণ করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।’

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১৩ জানুয়ারি ২০২৪, ২১:১৩
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ১৫:৪৪
শপথ নিয়েই চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলেন নবনির্বাচিত এমপি
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
আজকের বাজারে স্বর্ণের ভরি কত?
আজকের বাজারে স্বর্ণের ভরি কত?
নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স
নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক