হাসপাতালে রোগীদের দেখতে গিয়ে সর্বোত্তম সেবা নিশ্চিতের কথা বললেন এমপি কামাল

খুলনা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৪, ১৪:২৭আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৪:২৭

খুলনা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, ‘শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল শেখ আবু নাসেরের নামে। এই নামের বিশেষত্ব আছে। নামটি দেশমাতৃকার সঙ্গে সম্পর্কিত। মানবসেবায় নিয়োজিত একটি নাম। তাই সেই আবু নাসের হাসপাতাল হচ্ছে এ অঞ্চলে সেরা বিশেষায়িত হাসপাতাল। এখানে এ অঞ্চলের মানুষের সর্বোত্তম সেবা নিশ্চিত করা হবে।’

শনিবার (২০ জানুয়ারি) শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন ও রোগীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের ওয়ার্ডগুলো ঘুরে দেখেন। রোগীদের সেবার বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলেন, নেন সার্বিক চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজ। সংশ্লিষ্টদের রোগীর সেবা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।

হাসপাতাল পরিদর্শনকালে আবু নাসেরের পরিচালক আবু শাহিনসহ ডাক্তার, হাসপাতালের স্টাফরা উপস্থিত ছিলেন।

রোগীদের সেবার বিষয়ে খোঁজখবর নেন এসএম কামাল হোসেন

শনিবার বিকাল সাড়ে ৩টায় সংসদ সদস্য এসএম কামাল হোসেন ১৩ নম্বর ওয়ার্ডে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তার নিজস্ব অর্থায়নে ওয়ার্ড আওয়ামী লীগ এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আবদুল খালেক, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খুরশিদ আহম্মেদ টোনা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আহমেদ মনি ও সাধারণ সম্পাদক জিয়াউল আলম খান খোকনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
২১ জানুয়ারি ২০২৪, ১৪:২৭
হাসপাতালে রোগীদের দেখতে গিয়ে সর্বোত্তম সেবা নিশ্চিতের কথা বললেন এমপি কামাল
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ