ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রের ভোট শনিবার

ময়মনসিংহ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৪, ১৭:৫৫আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১৭:৫৫

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্থগিত হওয়া একটি কেন্দ্রের ভোটগ্রহণ হবে শনিবার (১৩ জানুয়ারি)। গত রবিবার (৭ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে গৌরীপুর উপজেলার শাবানহাটি ইউনিয়নের ভালুকপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ওইদিন স্থানীয় প্রশাসন ভোটগ্রহণ স্থগিত করে দেয়। পরে নির্বাচন কমিশন ১৩ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।

গৌরীপুর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। ওই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন– আওয়ামী লীগ স্বতন্ত্র নাজনীন আলম (ঈগল), আওয়ামী লীগ স্বতন্ত্র শরীফ হাসান অনু (কেটলি), আওয়ামী লীগ স্বতন্ত্র মোরশেদুজ্জামান সেলিম (ফুলকপি), জাতীয় পার্টি (লাঙ্গল) ডাক্তার মুস্তাফিজুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টি শফিউল আলম, আওয়ামী লীগ স্বতন্ত্র রমিজ উদ্দিন ও  তৃণমূল বিএনপির জামাল উদ্দিন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী জানান, একটি কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করে বাড়ি করে ফিরে যেতে পারবেন।

/এমএএ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১২ জানুয়ারি ২০২৪, ১৭:৫৫
ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রের ভোট শনিবার
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত